
ভারতের ওডিশা রাজ্য সরকার গত তিন দিনে ৪৪৭ জন বাংলাভাষী অভিবাসী শ্রমিককে আটক করে। এর মধ্যে ৪০৩ জনকেই পরে ছেড়ে দেওয়া হয়েছে। এই শ্রমিকদের অবৈধ বাংলাদেশি অভিবাসী সন্দেহে আটক করা হয়েছিল। রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান এবং তৃণমূল সাংসদ সমীরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেশির ভাগ বাংলাভাষী অভিবাসী শ্রমিককে মুক্তি দেওয়া হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সমীরুল ইসলাম জানান, আটককৃত অভিবাসী শ্রমিকদের বেশির ভাগই বীরভূম ও মুর্শিদাবাদের বাসিন্দা এবং কিছু দক্ষিণ ২৪ পরগনার। তাঁদের মূলত ঝারসুগুড়া পুলিশ আটক করেছিল।
মুর্শিদাবাদের শাহজাদপুর গ্রামের সামিউল শেখ আটককৃতদের মধ্যে অন্যতম। তাঁর বাবা শরিফুল শেখ জানিয়েছেন, তাঁর ছেলে ওডিশার খুর্দা জেলার পাহালা থানায় আরও পাঁচজন কিশোর রাজমিস্ত্রির সঙ্গে আটক ছিলেন। শরিফুল আরও বলেন, পুলিশ তাঁদের ফোন কেড়ে নিয়েছিল এবং আধার কার্ডের মতো কোনো নথিই গ্রহণ করতে রাজি ছিল না। অবশেষে, তাঁরা হরিহরপাড়া থানায় যোগাযোগ করার পর তাঁদের মুক্তি দেওয়া হয়।
বেলডাঙার বেনেদাহার বাসিন্দা মুরসালিম শেখ, যার ১৭ বছর বয়সী ছেলে সাগর আলিকে ওডিশায় আটক করা হয়েছিল, তিনি প্রশ্ন তোলেন, ‘একজন শ্রমিকের অন্য রাজ্যে কাজ করতে যাওয়া কি কোনো আইন বিরোধী কাজ? সাগর তার সমবয়সীদের সঙ্গে সেখানে গিয়েছিল।’
গতকাল শুক্রবার কলকাতা হাইকোর্টকে জানানো হয়, আদালত ওডিশা সরকারকে আটককৃত দুই ব্যক্তির বিস্তারিত তথ্য দিতে বলার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে। এই দুই অভিবাসী শ্রমিকের আইনজীবী রঘুনাথ চক্রবর্তী হাইকোর্টকে বলেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে আমরা তথ্য পেয়েছি যে হাইকোর্টে মামলা দায়ের করার পর ওডিশা থেকে আটককৃতদের মুক্তি দেওয়া হয়েছে। তাঁরা বাড়িতে ফিরে এসেছেন। তবে, এই ধরনের আটক আইনসম্মত কিনা তা নির্ধারণ করা প্রয়োজন।’
কৃষ্ণনগরের তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র এক্স হ্যান্ডলে লিখেছেন, নদীয়ার আটককৃতদের মধ্যে দুজন বাদে বাকি সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি লেখেন, ‘রবিউল শেখ এবং মহির মুন্সি, যাদের কাছে যাচাইকৃত নথি রয়েছে, তাঁদের এখনো ওডিশা অবৈধভাবে আটক করে রেখেছে শুধু তাদের ফোনে একটি বাংলাদেশি ফোন নম্বর থাকার কারণে! এটা কি কোনো অপরাধ?’
এর আগে ওডিশা রাজ্য বিজেপির সহ-ভারপ্রাপ্ত সভাপতি অমিত মালব্য দাবি করেছিলেন আটককৃতদের মধ্যে ৩৩৫ জনের কাছে ভুয়া নথি ছিল। তাঁকে কটাক্ষ করে তৃণমূল এমপি সমীরুল ইসলাম বলেন, ‘এখন আপনার দায়িত্ব হলো আপনি যাদের বাংলাদেশি বলে দাবি করছিলেন, সেই সব ব্যক্তিদের সম্পর্কে প্রমাণ জমা দেওয়া।’

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে