ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে কট্টর জঙ্গিবাদ মাথাচাড়া উঠছে এমন তথ্য সামনে এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজ্যের রাজধানী গুয়াহাটি রাজ্য সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আসাম জঙ্গিদের হট বেড হয়ে উঠেছে। এখন আর সন্দেহের অবকাশ নেই, বিষয়টি প্রমাণিত।’
হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)-এর সদস্যরা সক্রিয়, আল-কায়দার রেডারেও রয়েছে আসাম।’ এ সময় তিনি রাজ্যের জন্য এই বিষয়টি উদ্বেগজনক বলেও স্মরণ করিয়ে দেন।
আসামে সাম্প্রতিককালে বেশ কয়েকজন এবিটি সদস্য ধরা পড়েছে বলে দাবি করেছে আসাম রাজ্য পুলিশ। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টকে হাতিয়ার করে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট উচ্চারণ, ‘আসামে বাড়ছে জিহাদি কার্যকলাপ। তাই কড়া হাতে দমন করা হচ্ছে জঙ্গিবাদী কার্যকলাপ।’
এদিকে, বৃহস্পতিবার রাজ্যের মরিগাঁও জেলার মৈরাবারির জমিউল হুদা মাদ্রাসায় উচ্ছেদ অভিযান চালায় আসাম পুলিশ। পুলিশের অভিযোগ, এই মাদ্রাসাও জঙ্গি তৈরির কারখানায় পরিণত হয়েছিল। মুখ্যমন্ত্রী মন্তব্যের আগেই অবশ্য মেরাবারির জমিউল হুদা মাদ্রাসায় বুলডোজার চালানো হয়। ২৮ জুলাই এই মাদ্রাসার প্রধান মুফতি মুস্তাফাকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে বরপেতা, বঙ্গাইগাঁও, গুয়াহাটি ও মরিগাঁও থেকে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
২০১৮ সালে স্থাপিত মাদ্রাসাটি গুঁড়িয়ে দেওয়া প্রসঙ্গে মরিগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) অপর্ণা এন জানান, জেলা প্রশাসন, রাজ্যের পূর্ত বিভাগ এবং অন্যান্য সংস্থার অনুমতি নিয়েই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। মাদ্রাসাটি থেকে বহু আপত্তিকর প্রচার পত্র, ব্যাংকের চেক থেকে শুরু করে জেহাদি প্রশিক্ষণের প্রমাণ মিলেছে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
২ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে