
ভারতের কেরালা রাজ্যের তিরুঅনন্তপুরম বিমানবন্দরে তিন সপ্তাহ ধরে বিকল অবস্থায় পড়ে থাকা রয়্যাল নেভির এফ-৩৫বি স্টিলথ ফাইটার জেটটি অবশেষে হ্যাঙ্গারে টেনে নেওয়া হয়েছে। এই পুরোটা সময় ব্রিটিশ প্রকৌশলীরা জেটটির ত্রুটি মেরামতের চেষ্টা করছিলেন বলেও জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রকৌশলীরা বিমানটিকে একটি সি-১৭ গ্লোবমাস্টার সামরিক পরিবহনে দেশে ফিরিয়ে নেওয়ার কথা ভাবছেন। ইতিমধ্যে ২৫ সদস্যের আরও একটি প্রকৌশলী দল এয়ারবাস এ-৪০০এম অ্যাটলাস বিমান নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে।
ধারণা করা হচ্ছে, সি-১৭ গ্লোবমাস্টারে করেই রয়্যাল নেভির এফ-৩৫বি স্টিলথ ফাইটার জেটটি যুক্তরাজ্যে ফেরত পাঠানো হবে। তবে প্রকৌশলীরা আগে পরীক্ষা করে দেখবেন, জেটটি স্থানীয়ভাবে মেরামত করা সম্ভব কি না, না হলে এটি পুরোপুরি খুলে কার্গো বিমানের ভেতরে ভরে দেশে ফেরত নিতে হবে।
১১০ মিলিয়ন ডলারের (প্রায় ৮০০ কোটি টাকা) এই এফ-৩৫বি ফাইটার জেটটি বিশ্বের অন্যতম দামি যুদ্ধবিমান। এর আগে ২০১৯ সালের মে মাসে প্রথমবারের মতো একটি এফ-৩৫ বিমানের উইং বা ডানা অপসারণ করে কার্গো বিমানের মাধ্যমে পরিবহন করা হয়েছিল। সে সময় ফ্লোরিডার এগলিন বিমানঘাঁটি থেকে একটি এফ-৩৫ লাইটনিং-২ জেটকে সি-১৭ গ্লোবমাস্টার দিয়ে উড়িয়ে উটাহর হিল বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এতে খরচ হয়েছিল প্রায় ২ লাখ ডলার।
সংশ্লিষ্ট বিশ্লেষকেরা বলছেন, উন্নত প্রযুক্তির এই স্টিলথ ফাইটার জেটটি যদি খুলে পরিবহন করা হয় তবে, ব্রিটিশ সামরিক বাহিনীকে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। প্রতিটি পদক্ষেপ নথিভুক্ত এবং যাচাই করা হবে, ডেটা ফাঁসের ঝুঁকি কমাতে প্রতিটি স্ক্রুতেও নিরাপত্তা কোড রাখতে হবে। স্টিলথ প্রযুক্তির কোনো বিমান থেকে যেকোনো তথ্য চুরি হলে যুদ্ধের গোপনীয়তা ফাঁস হতে পারে, যা কূটনৈতিক ও সামরিক পরিণতি ডেকে আনতে পারে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে