
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এক থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের এক তরুণী। সোনারপুরের নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা পুনিতা যাদব জন্মসূত্রে উত্তর প্রদেশের মেয়ে। সম্প্রতি একটি ব্যক্তিগত ঘটনার অভিযোগ জানাতে তিনি নিজ রাজ্যের একটি থানায় গেলে সেখানকার পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পুনিতা সরাসরি অভিযোগ তুলেছেন, থানার ভেতরে তাঁকে অকারণে অপমান ও হয়রানির মুখে পড়তে হয়েছে।
এ ঘটনার পর বিজেপিশাসিত উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষত, জাতীয় রাজনীতিতে বিজেপি যে নারীর নিরাপত্তাকে একটি বড় ইস্যু হিসেবে তুলে ধরে, সে বাস্তবতাই এখন প্রশ্নের মুখে।
ঘটনার পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) শরিক দল রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার নেতা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অঠাওয়ালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সরাসরি চিঠি লিখেছেন। তিনি ঘটনাটিকে ‘অভিযোগকারীর প্রতি চরম হেনস্তা’ আখ্যা দিয়ে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, বিজেপিশাসিত রাজ্যে এ ধরনের ঘটনা ঘটলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। বিরোধীরা ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে—বিজেপির ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগান কি কেবলই রাজনৈতিক প্রচার, বাস্তবে এর কোনো প্রতিফলন নেই?
পশ্চিমবঙ্গের এ তরুণীর অভিজ্ঞতা এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিজেপিশাসিত রাজ্যে থানার ভেতরে যদি অভিযোগ জানাতে গিয়ে নারীরা নিরাপত্তাহীন বোধ করেন, তবে সাধারণ মানুষের ন্যায়বিচারের আশা কোথায়—এ প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিরোধীরা।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে