আর মাত্র কয়েক ঘণ্টা পরই ভেঙে ফেলা হবে ভারতের নয়ডার ৪০ তলা ‘সুপারটেক টুইন টাওয়ার’। আজ রোববার স্থানীয় সময় আড়াইটা নাগাদ বিশেষ বিস্ফোরকের সহায়তায় গুঁড়িয়ে দেওয়া হবে জোড়া টাওয়ার।
উত্তর প্রদেশের নয়ডা শহরের জোড়া এই বহুতল ভবনের একটির নাম অ্যাপেক্স, উচ্চতা ১০০ মিটার। অন্যটির নাম সিয়ানে, এর উচ্চতা ৯৭ মিটার। এই টুইন টাওয়ার দিল্লির কুতুব মিনারের চেয়েও লম্বা।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, বিশালাকার এই ভবন মূলত বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে ফেলা হবে। মাত্র ৯ সেকেন্ডেই গুঁড়িয়ে দেওয়া হবে নয়ডা টুইন টাওয়ার। এর জন্য ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হবে। বিস্ফোরণের পর চারদিকে ছড়িয়ে পড়া ধুলোবালু পরিষ্কার হয়ে স্বাভাবিক হতে ১২ মিনিট সময় লাগবে।
এরই মধ্যে ভবনের আশপাশের আবাসনের বাসিন্দাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া নয়ডার কর্মকর্তারা ভবনটি ধ্বংসের সময় দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং হাসপাতালকে সহায়তা করার জন্য একটি কন্ট্রোলরুম চালু করেছে। শনিবার সন্ধ্যা থেকেই ঘটনাস্থলে প্রচুর পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, প্রয়োজনীয় অনুমতি না নিয়েই ২০১৩ সালে এই টুইন টাওয়ার তৈরির কাজ শুরু করেছিল নির্মাণ সংস্থা। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালেও আমলে নেয়নি তারা। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। প্রায় ৯ বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায়ে ভেঙে ফেলা হচ্ছে বেআইনিভাবে তৈরি এই নয়ডা টুইন টাওয়ার। এই টুইন টাওয়ার ভেঙে ফেলতে প্রায় ২০ কোটি রুপি খরচ হচ্ছে।
এদিকে ভারতের ইতিহাসে এর আগে এত উঁচু ভবন ভেঙে ফেলার নজির দেখা যায়নি। তাই নয়ডার এই সুউচ্চ বহুতল ভবন ধ্বংসে ইতিমধ্যে কৌতূহলের উদ্রেক তৈরি হয়েছে জনমানসে। ভবনের সঙ্গে শেষ সেলফি তুলছেন অনেকে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে