
ভারতের রাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি বাসের ধাক্কায় কমপক্ষে ১৮ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী জয়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ফালোদি জেলার মাতোদা গ্রামের কাছে ভারত-মালা হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিরা সবাই যোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা ছিলেন। তাঁরা বিকানেরের কোলায়েত মন্দির থেকে কপিল মুনি আশ্রমে প্রার্থনা সেরে বাড়ি ফিরছিলেন।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত ব্যক্তিদের পরিবারের জন্য সব ধরনের সহায়তা এবং আহত ব্যক্তিদের সঠিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ফালোদি জেলার মাতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় এতগুলো মানুষের প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহত ব্যক্তিদের সবার যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আমি ভগবানের কাছে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি ও আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলটও প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। তিনি এক্সে লিখেছেন, ‘আমি এইমাত্র খবর পেলাম যে ফালোদির মাতোদাতে সড়ক দুর্ঘটনায় ১৫ জন মারা গেছেন। এ খবর শুনে আমার হৃদয় গভীরভাবে ভারাক্রান্ত। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, যেন তিনি নিহত ব্যক্তিদের তাঁর চরণে স্থান দেন, তাঁদের পরিবারকে শক্তি দেন এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য দান করেন।’
রাজস্থানে সম্প্রতি সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। গত মাসে জয়সালমেরে একটি স্লিপার বাসে আগুন লাগার ঘটনায় ২৬ জন পুড়ে মারা যান।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে