আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মণিপুর। ভাঙচুর চালানো হয়েছে সরকারি অফিসে। জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়ি। মণিপুরের রাজধানী ইমফলে এই বিক্ষোভের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাজ্যের কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত জুলাই মাসে নিখোঁজ হওয়া দুই তরুণ-তরুণীর মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ইমফলে নতুন করে এই বিক্ষোভ শুরু হয় গত মঙ্গলবার। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই বিক্ষোভ চলেছে। এ সময় বিক্ষোভকারীরা পূর্ব ইমফলের ডেপুটি কমিশনারের কার্যালয়ে ভাঙচুর চালায় এবং দুটি গাড়ি পুড়িয়ে দেয়।
ইমফলের কর্মকর্তার জানিয়েছেন, বিক্ষোভকারীরা উরিপক, যাইসকুল, সাগলবন্দ ও তেরা অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। তারা আরও জানিয়েছে, উত্তেজিত জনতা পূর্ব ইমফলের ডেপুটি কমিশনারের কার্যালয়ে ভাঙচুর চালায় এবং দুটি গাড়িতে আগুন দেয়।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, থৌবাল জেলার খোংজাম এলাকায় বিজেপির একটি কার্যালয়ও জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়ে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এ সময় পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছে বিক্ষোভকারীরা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শিগগিরই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনার পর পূর্ব ও পশ্চিম ইমফলে নতুন করে কারফিউ জারি করা হয়েছে। শহরে নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৩ মে মেতাই ও কুকি জনগোষ্ঠীর মধ্যকার উত্তেজনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মণিপুর। এখন পর্যন্ত সহিংসতায় রাজ্যটিতে অন্তত ১৮০ জনের মৃত্যু হয়েছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে