ভারতের চেন্নাইয়ে মেরিনা বিচে বিমানবাহিনীর এয়ার শো দেখতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে অন্তত একজন হিট স্ট্রোকে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৯২তম বিমানবাহিনী (আইএএফ) দিবস উদ্যাপন উপলক্ষে এই এয়ার শোর আয়োজন করা হয়। এই শো দেখতে আজ রোববার সকাল ১১টার আগে মেরিনা সৈকতে উৎসুক জনতা জড়ো হয়। সূর্যের প্রচণ্ড খরতাপ থেকে বাঁচতে অনেকে ছাতা নিয়ে হাজির হন।
এয়ার শোতে একটি সিমুলেটেড উদ্ধার অভিযান এবং জিম্মিদের মুক্ত করার জন্য স্পেশাল গারুড় বাহিনীর কমান্ডোদের প্রদর্শনী ছিল।
এই শোতে অত্যাধুনিক রাফালসহ ৭২টি যুদ্ধবিমান প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল দেশীয়ভাবে তৈরি অত্যাধুনিক লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস, লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ড এবং হেরিটেজ বিমান ডাকোটা।
এয়ার শো দেখতে সমুদ্র সৈকতে প্রায় ১৫ লাখ মানুষ জড়ো হয়েছিল।
এ নিয়ে তৃতীয়বারের মতো দিল্লির বাইরে এবং দক্ষিণ ভারতে প্রথমবারের মতো এয়ার শো করলো ভারতীয় বিমানবাহিনী। ২০২৩ সালের অক্টোবরে আইএএফ প্রয়াগরাজে এয়ার শো করেছিল এবং ২০২২ সালে করেছিল চণ্ডীগড়ে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে