প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সহ পোলিশ মন্ত্রিসভার সদস্যরা একটি বৈঠকে মিলিত হওয়ার আগে মঙ্গলবার নির্ধারিত বৈঠকখানা থেকে কিছু আড়িপাতার সরঞ্জাম খুঁজে পেয়েছে পোল্যান্ডের একটি বিশেষ বাহিনী। পরে ওই সরঞ্জামগুলো কক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পোলিশ মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকগুলো সাধারণত রাজধানী ওয়ারশতে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তবে মঙ্গলবারের অধিবেশনটি দেশটির দক্ষিণের শহর কাটোভিসে স্থানান্তরিত করা হয়েছিল। কারণ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সহ বেশ কয়েকজন মন্ত্রী সেখানে একটি বড় অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন।
২০২২ সালে রাশিয়ার হামলা শুরুর পর থেকেই ইউক্রেনে সামরিক ও মানবিক সহায়তা পাঠানোর জন্য একটি আন্তর্জাতিক কেন্দ্র হয়ে যায় পোল্যান্ড। এরপর থেকেই দেশটিতে গুপ্তচরবৃত্তির কার্যকলাপ বেড়েছে।
আড়িপাতার সরঞ্জাম উদ্ধারের ঘটনায় পোলিশ নিরাপত্তা পরিষেবার মুখপাত্র জ্যাসেক ডব্রজিনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে লিখেছেন, ‘অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার সহযোগিতায় রাষ্ট্রীয় সুরক্ষা পরিষেবা এমন কতগুলো ডিভাইস শনাক্ত করেছে, যেগুলো চুরি করে কোনো কিছু শোনার কাজে ব্যবহৃত হয়।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে ডব্রজিনস্কি জানান, নিয়মিত রুটিনের অংশ হিসেবে সুরক্ষা ঝাড়ু দিতে গিয়েই ওই ডিভাইসগুলো পাওয়া গিয়েছিল। পোল্যান্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এখন তদন্ত করে দেখছে, এসব ডিভাইস আসলে কী ছিল এবং কারা সেগুলো মোতায়েন করেছিল।
নিরাপত্তা তল্লাশির পর পরিকল্পনা অনুযায়ী ওই কক্ষেই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত বছর কথিত একটি রুশ গুপ্তচর নেটওয়ার্কের বেশ কয়েকজন সদস্যকে অভিযুক্ত করেছিল পোলিশ কর্তৃপক্ষ। অভিযুক্ত ব্যক্তিরা ইউক্রেনে অস্ত্র ও মানবিক সহায়তা পাঠানোর ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার জন্য নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন।

নিজের আন্দোলনের পথ সম্পূর্ণ অহিংস হবে বলে বারবার দাবি করলেও, এবার নিজেই সহিংসতার শিকার হলেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক। আজ সোমবার ভারতের রাজস্থানের জয়পুরে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় দুজন ব্যক্তি তাঁকে টানা চড়-থাপ্পড় ও মারধর করেন...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ ও বিস্তারিত তথ্য এখনই প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। তবে এর মধ্যেই এই চুক্তিকে নিজেদের একটি বড় ‘বিজয়’ বলছে তেহরান...
২ ঘণ্টা আগে
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তিচুক্তিটি গতকাল রোববার ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
৩ ঘণ্টা আগে