
যুক্তরাজ্যে অবস্থানকালে নিরাপত্তাব্যবস্থার স্তরসংক্রান্ত মামলায় হেরে গেছেন প্রিন্স হ্যারি। আদালতের রায়ের ফলে তাঁর পরিবারের জন্য সরকার একটি তুলনামূলকভাবে সস্তা নিরাপত্তাব্যবস্থা চালু রাখতে পারবে।
শুক্রবার গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে রাজকীয় দায়িত্ব ত্যাগ করে বিদেশে বসবাস শুরু করার পর হ্যারির নিরাপত্তা কমিয়ে আনা হয়েছিল। তখন থেকেই তিনি যুক্তরাজ্যে তাঁর জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থাকে ‘নিম্ন মানের’ এবং ‘অসম আচরণ’ বলে দাবি করে আসছিলেন। কিন্তু আদালত তাঁর সেই যুক্তি প্রত্যাখ্যান করেছেন।
কোর্ট অব আপিলের তিন সিনিয়র বিচারক স্যার জিওফ্রে ভস, লর্ড জাস্টিস বিন এবং লর্ড জাস্টিস ইডিস তাঁদের রায়ে বলেছেন, হ্যারির অভিযোগের মধ্যে আইনগত ভিত্তি নেই। ভস বলেন, ‘সব নথি খতিয়ে দেখার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ডিউকের ক্ষোভ আইনগতভাবে রেভেকের (রয়্যালটি অ্যান্ড পাবলিক ফিগারস প্রোটেকশন কমিটি) সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট নয়।’
হ্যারি এই মামলাকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা বলে উল্লেখ করেছিলেন। ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলছিলেন, ‘এই মামলাই সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
হ্যারির পক্ষে আইনজীবী শাহিদ ফাতিমা কেসি বলেছেন, ‘তাঁর (হ্যারি) জীবন ও নিরাপত্তা হুমকির মুখে রয়েছে এবং এই মামলার মানবিক দিক ভুলে গেলে চলবে না।’ তিনি আরও বলেন, ‘হ্যারির নিজে উপস্থিত থাকা প্রমাণ করে, এই মামলা তাঁর ও তাঁর পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আপিলের বিরোধিতা করে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে ‘রেভেক’ ঘোষণা করেছিল, প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান রাজকীয় দায়িত্ব ত্যাগ করার পর থেকে মেট্রোপলিটন পুলিশের পূর্ণ নিরাপত্তার জন্য আর উপযুক্ত নন। এর বদলে তাঁদের জন্য আলাদা ধরনের নিরাপত্তাব্যবস্থা থাকবে। এর জন্য তাঁদেরকে অবশ্যই ৩০ দিন আগে যুক্তরাজ্যে আসার পরিকল্পনা জানাতে হবে এবং প্রতিটি সফরের হুমকির মাত্রা অনুযায়ী নিরাপত্তা নির্ধারণ করা হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪২ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে