যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি (ডিসিএ) পর্যালোচনা করতে চাইছে স্লোভাকিয়া। চুক্তিটি এখনো দুই পক্ষের জন্যই লাভজনক আছে কি না, তা যাচাই করে দেখা হবে। এর ফলে ইউক্রেনে অস্ত্রের চালান বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্লোভাকিয়ার নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী রবার্ট কালিনাক।
স্লোভাকিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গৌতম রানার সঙ্গে বৈঠকে উভয় দেশের স্বার্থ এবং নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান রবার্ট কালিনাক। এরপর গত শনিবার ফেসবুকে তিনি বলেন, যখন কোনো কিছু কাজ করে না, তখন সেটা ঠিক করা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে ‘সুসংগঠিত নয়’ বলে উল্লেখ করেছেন রবার্ট কালিনাক। তিনি আরও বলেন, এই চুক্তি স্লোভাকিয়াকে অনেক কিছু ছাড় দেওয়ার বাধ্যবাধকতার মধ্যে রেখেছে, যার মধ্যে আছে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ সরবরাহ।
রবার্ট কালিনাক বলেন, স্লোভাকিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষানীতি একের পর এক ব্যর্থতার সম্মুখীন হচ্ছে। স্লোভাকরা তাদের নেতাদের ভুলের জন্য আর কোনো মূল্য পরিশোধ করবে না।
কালিনাক জোর দিয়ে বলেন, স্লোভাকিয়া তার পশ্চিমা অংশীদারদের সঙ্গে পারস্পরিক সহযোগিতাকে মূল্য দেয়। তবে নবনির্বাচিত নেতৃত্ব পূর্ববর্তী ‘সেবক সরকারের’ পদাঙ্ক অনুসরণ করবে না এবং তার নিজের জনগণের স্বার্থে কাজ করবে।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতকে স্লোভাক সরকারের অবস্থান জানিয়েছি। বলেছি যে, আমাদের গোলাবারুদের ডিপো থেকে ইউক্রেনে নতুন চালান পাঠাব না। সেই সঙ্গে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের প্রতিরক্ষা চুক্তি সংশোধন করতে হবে।’
গত সেপ্টেম্বরে পার্লামেন্ট নির্বাচনে স্লোভাক সোশ্যাল ডেমোক্রেসি পার্টি জয়লাভ করার পর আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করে স্লোভাকিয়া। প্রধানমন্ত্রী রবার্ট ফিকো জোর দিয়ে বলেছিলেন, এক রাউন্ড গোলাবারুদও ইউক্রেনে পাঠানো হবে না।
গত শুক্রবার কিয়েভের জন্য ইইউর বিশাল তহবিল নিয়ে প্রশ্ন তুলেছেন রবার্ট ফিকো। ৫০০ কোটি ইউরোর নতুন কিস্তির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, ইইউতে বর্ধিত চাঁদা দিতে স্লোভাকিয়া রাজি হবে শুধু এক শর্তে—তহবিলগুলো কিয়েভ দ্বারা ‘আত্মসাৎ করা’ হবে না।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
২০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
২৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে