
রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের চেচনিয়া প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভের ছেলে আদম কাদিরভ আবারও আলোচনায়। তবে এবার রাজনৈতিক পদ বা বিতর্কিত কর্মকাণ্ড নয়—বাজারে একটি এনার্জি ড্রিংক এনে এই আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মস্কো টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে—মাত্র ১৮ বছর বয়সী আদম কাদিরভ ইতিমধ্যেই নানা কারণে পরিচিত। কোরআন পোড়ানোর অভিযোগে আটক এক কিশোরকে মারধর করা থেকে শুরু করে সোনার তৈরি অস্ত্র প্রদর্শন—সব মিলিয়ে তিনি বহু বিতর্কের জন্ম দিয়েছেন। একই সঙ্গে তাঁকে চেচনিয়ায় নিরাপত্তা ও করসংক্রান্ত দায়িত্বেও বসানো হয়েছে, যা অনেকের মতে তাঁর ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতির অংশ।
এই প্রেক্ষাপটে, বাজারে এল আদমের নতুন উদ্যোগ ‘কে-১৩’ ব্র্যান্ডের এনার্জি ড্রিংক। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গ্রোজনির একটি বড় শপিং সেন্টারে তাঁর বাবা রমজান কাদিরভ নিজেই এই পানীয়র স্বাদ পরীক্ষা করছেন।
এদিকে ২০১২ সালে রমজান কাদিরভ নিজেই এনার্জি ড্রিংক নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, মাদকজাতীয় উদ্দীপক মুসলিম সমাজে গ্রহণযোগ্য নয়। পরের বছরই চেচনিয়ায় এই ধরনের পানীয় বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়।
তবে নতুন এই কে-১৩ পণ্যের উদ্বোধনের আগে সেই আইন পরিবর্তন করা হয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম-এ প্রকাশিত একটি প্রচার ভিডিওতে দেখা যায়, একটি বিলাসবহুল গাড়ি দ্রুতগতিতে ঘুরপাক খাচ্ছে—যা দিয়ে পণ্যের শক্তি ও উত্তেজনা বোঝানোর চেষ্টা করা হয়েছে।
নির্বাসিত রুশ সংবাদমাধ্যম ভিয়োরস্টকা-এর তথ্য অনুযায়ী, কে-১৩ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো কাদিরভ পরিবারের ঘনিষ্ঠরাই গড়ে তুলেছে। বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়, বরং আদম কাদিরভের একটি ব্যক্তিগত ব্র্যান্ড প্রতিষ্ঠার অংশ।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে