পুরুষের টাক পড়া ঠেকানোর জন্য ব্যবহৃত একটি ওষুধ আত্মহত্যা প্রবণতার সঙ্গে যুক্ত কি-না, তা পর্যালোচনা করছে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইএমএ। ফিনাস্টারাইড নামে এই ওষুধটি বাংলাদেশের বাজারেও পাওয়া যায়।
শুক্রবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিনাস্টারাইড নামে ওই ওষুধটি সাধারণ বড়ি হিসেবে এবং সরাসরি মাথার ত্বকে ব্যবহার করার জন্য তরল হিসেবেও পাওয়া যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই ওষুধের বিরুদ্ধে আত্মহত্যা প্রবণতা বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলে উদ্বেগ সৃষ্টি হয়। বিষয়টি পর্যালোচনা করতে তাই এগিয়ে এসেছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ)।
ব্লুমবার্গ আরও জানিয়েছে, ফিনাস্টারাইড ওষুধটি পুরুষের প্রোস্টেট চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়। এ অবস্থায় প্রোস্টেট বড় হওয়া ঠেকাতে ডুটাস্টেরাইড নামে ব্যবহৃত আরেকটি ওষুধ নিয়েও পর্যালোচনা করছে ইএমএ।
একটি বিবৃতিতে ইএমএ বলেছে, ফিনাস্টেরাইড এবং ডুটাস্টেরাইডযুক্ত ওষুধগুলো মুখে নেওয়ার সময় বিষণ্নতা সহ মানসিক পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর একটি ঝুঁকি রয়েছে। প্রোপেসিয়া এবং প্রসকার নামে ফিনাস্টেরাইডযুক্ত দুটি ওষুধের সঙ্গে সংযুক্ত তথ্যকণিকায় সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আত্মহত্যা প্রবণতার কথা ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে।
ইএমএ জানিয়েছে, তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এই ওষুধের অনুমোদন বজায় রাখা, পরিবর্তন করা, স্থগিত করা কিংবা প্রত্যাহার করা উচিত কি-না সেই সিদ্ধান্ত নিতে সমস্ত তথ্যপ্রমাণ পর্যালোচনা করবে।
এদিকে ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফিনাস্টারাইড গ্রহণকারী পুরুষদের সম্ভাব্য মানসিক ও যৌন পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য সতর্ক থাকতে বলেছে। গত এপ্রিলে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি বলেছিল—এই বছরই ফিনাস্টারাইড ওষুধের প্যাকেটে সেবনকারীদের জন্য একটি নতুন সতর্কতা কার্ড চালু করা হবে। দেশটিতে শুধুমাত্র মুখে নেওয়ার ফিনাস্টারাইড ওষুধ অনুমোদিত।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে