
পাঁচ দশকের বেশি সময় ধরে নয়টি দেশে ৮৯ জন অপ্রাপ্তবয়স্ককে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ফরাসি এক শিক্ষকের বিরুদ্ধে। সম্প্রতি ৭৯ বছর বয়সী ওই সাবেক শিক্ষকের পরিচয় প্রকাশ করেছে ফ্রান্স। দেশটির প্রসিকিউটর এতিয়েন মানতো জানান, জ্যাক ল্যুভ্যুগলের বিরুদ্ধে ভারতসহ নয়টি দেশে পাঁচ দশকের বেশি সময় ধরে ৮৯ জন নাবালককে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। এই ঘটনায় সাক্ষী ও ভুক্তভোগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
১৯৪৬ সালে অ্যানেসিতে জন্ম জ্যাকের। তাঁর বিরুদ্ধে ১৯৬৭ থেকে ২০২২ সালের মধ্যে ১৩ থেকে ১৭ বছর বয়সী অপ্রাপ্তবয়স্কদের ওপর যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালে অভিযোগ গঠনের পর থেকেই হেফাজতে রয়েছেন তিনি।
প্রসিকিউটর মানতো বলেন, ‘সবার নামটি জানা প্রয়োজন। যাতে সম্ভাব্য ভুক্তভোগীরা সামনে আসার সুযোগ পান।’ তিনি আরও জানান, শুরুতে তথ্যের সত্যতা যাচাই নিশ্চিত করার জন্যই তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, ভারত, জার্মানি, সুইজারল্যান্ড, মরক্কো, নাইজার, আলজেরিয়া, ফিলিপাইন, কলম্বিয়া ও ফ্রান্সের ওভারসিজ টেরিটরি নিউ ক্যালিডোনিয়াতে ফ্রিল্যান্স শিক্ষক ও প্রশিক্ষক হিসেবে কাজ করার সময় এসব অপরাধ করেন জ্যাক। তিনি স্পেলিওলজি (গুহাবিজ্ঞান) এবং ফরাসি ভাষার শিক্ষকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।
প্রসিকিউটর আরও বলেন, ‘তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করতেন। যেখানেই যেতেন গৃহশিক্ষক বা শিক্ষক হিসেবে থিতু হতেন, আর সেখানেই পরিচিত হয়ে তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন।’
তদন্তে যেসব ভুক্তভোগীর সঙ্গে কথা বলা হয়েছে, তাঁরা জানিয়েছেন, তিনি বিদেশি ভাষা শেখানো ও ‘সংস্কৃতিবোধ জাগ্রত করার’ নামে অনেক সময় ব্যয় করতেন। প্রসিকিউটর আরও যোগ করেন, অভিযুক্তের ব্যক্তিত্ব অত্যন্ত ‘জটিল’।
জ্যাক ল্যুভ্যুগলের কাছে একটি ইউএসবি ড্রাইভ পাওয়া যায়, যেখানে অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে তাঁর ‘যৌন সম্পর্ক’ নিয়ে যাবতীয় বিবরণ লিখে রাখতেন। প্রসিকিউটর মানতো জানান, তাঁর এক ভাতিজা চাচার আবেগ ও যৌন জীবন নিয়ে সন্দিহান হয়ে ওঠেন। ২০২৩ সালের অক্টোবরের একদিন চাচার অনুপস্থিতির সুযোগে তিনি ইউএসবি ড্রাইভটি আবিষ্কার করেন।
ফ্রান্স ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, ওই ইউএসবি ড্রাইভে ১৫ খণ্ডের অত্যন্ত বিস্তারিত তথ্য রয়েছে। তদন্তকারীরা এসব লেখাগুলো পর্যালোচনা করে ৮৯ জন ভুক্তভোগীকে শনাক্ত করেছেন।
তবে মানতো জানান, অনেক ক্ষেত্রেই পরিচয় অসম্পূর্ণ থাকায় কয়েক দশক পর ভুক্তভোগীদের খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম অভ্যন্তরীণভাবেই সব ভুক্তভোগীকে শনাক্ত করতে পারব। কিন্তু পরে বুঝেছি আমরা যেন দেয়ালের সামনে এসে দাঁড়িয়েছি।’
তদন্ত আরও লোমহর্ষক মোড় নেয়, যখন অভিযুক্ত স্বীকার করেন, তিনি তাঁর মরণাপন্ন ক্যানসার আক্রান্ত মাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন। একইভাবে ৯২ বছর বয়সী ফুফুকেও ‘ঘুমন্ত অবস্থায়’ হত্যা করেছেন বলে স্বীকার করেন।
ফুফুর বিষয়ে মানতো জানান, অভিযুক্ত তদন্তকারীদের বলেছেন, ‘সেভেনেসে (Cevennes) ফিরতে হতো এবং ফুফু না যেতে জোর করছিলেন। তাই তাঁকেও মেরে ফেলার সিদ্ধান্ত নেই।’
অভিযুক্ত তাঁর এই কাজকে সমর্থন করে বলেন, যদি কখনো এমন পরিস্থিতিতে পড়েন, তবে কেউ যেন তাঁর সঙ্গেও একই কাজ (হত্যা) করে।
এদিকে সম্ভাব্য ভুক্তভোগীদের সামনে এসে যোগাযোগ করতে উৎসাহিত করতে কর্তৃপক্ষ একটি হটলাইন চালু করেছে।

১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
২১ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
৪০ মিনিট আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করেছে। এর আগে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে