
চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ঘিরে স্পেনের রাজধানী মাদ্রিদে উত্তেজনা দেখা দিয়েছিল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফরাসি ক্লাব মার্সেইয়ের খেলা শুরুর আগে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে ফরাসি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। কেবল তাই নয়, স্টেডিয়ামে ফিলিস্তিনি পতাকা নিয়ে প্রবেশও নিষিদ্ধ করা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, খেলা শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই হাজারো মার্সেই সমর্থক স্টেডিয়ামে প্রবেশের জন্য নির্ধারিত স্থানে অপেক্ষা করছিলেন। প্রত্যাশিতভাবেই বিপুলসংখ্যক ফরাসি সমর্থক মাদ্রিদে পৌঁছান ম্যাচটি উপভোগ করার জন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বার্নাব্যুর চারপাশে আগে থেকেই মোতায়েন ছিল বিপুলসংখ্যক পুলিশ।
তবে হঠাৎ কিছু সমর্থক নির্ধারিত স্থান ছেড়ে সামনে এগোনোর চেষ্টা করলে চোখে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা নিয়ন্ত্রণে থাকা পুলিশ ও ঘোড়সওয়ার বাহিনী লাঠিচার্জ করে। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে ঘটনাটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্রুত পরিস্থিতি সামাল দেয় পুলিশ। শেষ পর্যন্ত সমর্থকেরা কোনো বড় ধরনের বাধা ছাড়াই নির্ধারিত সময়ে স্টেডিয়ামে প্রবেশ করতে সক্ষম হন।
এ ঘটনার পর বার্নাব্যুর নিরাপত্তাকর্মীরা স্পষ্ট করে দেন, ফিলিস্তিনি পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ম্যাচের আগে কয়েকজন সমর্থক পতাকা নিয়ে ঢোকার চেষ্টা করলে তা বাজেয়াপ্ত করা হয়। জানা গেছে, এই নীতি ম্যাচের আগেই কার্যকর ছিল। স্পেনে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনপন্থী আন্দোলন জোরদার হলেও এর আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, গত সপ্তাহে স্পেনজুড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ বড় ধরনের আলোচনার জন্ম দেয়। তিন সপ্তাহব্যাপী ভুয়েল্তা সাইক্লিং প্রতিযোগিতার কয়েকটি ধাপ বিক্ষোভের কারণে ব্যাহত হয়। বিক্ষোভকারীরা দাবি তোলেন, ইসরায়েলি দল ইসরায়েল প্রিমিয়ার টেককে গ্র্যান্ড ট্যুর থেকে বহিষ্কার করতে হবে। গত রোববার প্রতিযোগিতার শেষ ধাপ ঘিরেও বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেদিন বিক্ষোভকারীরা রাস্তায় ব্যারিকেড ফেলে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে শেষ ধাপটি বাধাগ্রস্ত করেন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে