ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেল অন্তঃসত্ত্বা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে নারী দিবসের এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন মেগান।
অনলাইন প্ল্যাটফর্মকে বিষাক্ত উল্লেখ করে ডাচেস অব সাসেক্স মেগান বলেন, ‘আমার নিজের ভালোর জন্যই আমি নিজেকে এখন অনলাইন থেকে দূরে সরিয়ে রাখি। কিন্তু আমাদের সন্তান অর্চি ও লিলি গর্ভে থাকার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে ব্যাপকভাবে ঘৃণা ও হেনস্তার শিকার হয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘আপনি শুধু বিষয়টি নিয়ে একবার চিন্তা করুন, লোকেরা কেন এত ঘৃণ্য হবে? এ ধরনের আচরণ অবশ্যই নিষ্ঠুরতা।’
অনলাইনে নারীরাও পরস্পরের প্রতি ঘৃণা ছড়াচ্ছে বলে দাবি করেন মেগান।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে