
বিদ্যুৎ-বিভ্রাটের কারণে লন্ডনের হিথরো বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার পর মাঝপথ থেকে দেশে ফিরছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী ফ্লাইট। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, হিথরো বিমানবন্দরের নিকটস্থ একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অবস্থায় আজ মধ্যরাত পর্যন্ত বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, ‘লন্ডনে যে ফ্লাইটটা যাচ্ছিল, সেটা মাঝপথ থেকে ব্যাক করছে, কেননা লন্ডনে ফ্লাইট ওঠানামা এখন বন্ধ, পরিস্থিতি ঠিক হলে আমরা আবার যাওয়া-আসা শুরু করব। পরে ডিটেইলস জানাব।’
এক বিবৃতিতে হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরটি ‘গুরুতর বিদ্যুৎ-বিভ্রাট’-এর সম্মুখীন হয়েছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আরও তথ্যের জন্য তাদের এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, ‘অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে কাজ করছে। তবে আমরা নিশ্চিত নই, বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম আবার কখন চালু হবে। কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
যুক্তরাজ্যের এই বৃহত্তম বিমানবন্দরে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০টি উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়ন করে। গত বছর রেকর্ড ৮৩ দশমিক ৯ মিলিয়ন যাত্রী এই বিমানবন্দরের টার্মিনাল দিয়ে যাতায়াত করেছেন।
হিথরোর ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ১২০টি উড়োজাহাজ হিথরোর উদ্দেশে আকাশে রয়েছে, যেগুলো অন্য বিমানবন্দরে অবতরণ করতে হবে, আর না হয় যেখান থেকে এসেছিল, সেখানে ফিরে যেতে হবে।
এদিকে লন্ডন ফায়ার ব্রিগেড (এলএফবি) জানিয়েছে, পশ্চিম লন্ডনের হেইস এলাকায় অবস্থিত সাবস্টেশনে আগুন লেগে হাজারো বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আগুন নেভাতে ১০টি ফায়ার ইঞ্জিন এবং প্রায় ৭০ জন ফায়ার সার্ভিস কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আশপাশের এলাকা থেকে প্রায় ১৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
এলএফবি জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। জরুরি সেবাগুলো রাত ১১টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
এলএফবির সহকারী কমিশনার প্যাট গুলবর্ন বলেন, ‘আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য নিরলস কাজ করছেন। এতে দীর্ঘ সময় লাগবে, তাই আমরা সবাইকে অনুরোধ করছি, যতটা সম্ভব এই এলাকা এড়িয়ে চলতে।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
১৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
২৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাত্রা ও সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ না নিতে যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উসকে দিতে পারে এবং অঞ্চলকে আরও বড় সংঘাতে ঠেলে দিতে পারে।
১ ঘণ্টা আগে
যুদ্ধকে ইরানিরা খুব একটা ভয় পায় না, যতটা পায় আত্মসমর্পণকে। এই ধারণার প্রমাণ মেলে ইতিহাসের বাঁকে বাঁকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার কখনোই হুমকির কাছে মাথা নত করেনি। এমনকি সর্বশেষ যুদ্ধের আগেও ইরানিরা তাদের ন্যায্য অবস্থান থেকে সরে এসে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করেনি।
১ ঘণ্টা আগে