
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করা এক ভারতীয় নাগরিক তাদের কাছে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করে ইউক্রেনের ৬৩ তম মেকানাইজড ব্রিগেড জানায়, ওই ব্যক্তির নাম মজোতি সাহিল মোহাম্মদ হুসেইন। ২২ বছর বয়সী এই যুবক ভারতের গুজরাট রাজ্যের মোরবি জেলার বাসিন্দা।
ভিডিওতে লাল টি-শার্ট পরিহিত হুসেইনকে রুশ ভাষায় কথা বলতে দেখা গেছে। তিনি দাবি করেছেন, রাশিয়ায় মাদক সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়।
ইউক্রেনীয় সেনারা জানায়, সাহিল নিজে থেকেই তাঁর গল্পটি জানিয়েছেন। তিনি রাশিয়ায় পড়াশোনা করতেন, কিন্তু মাদক মামলায় ধরা পড়েন। এ অবস্থায় রুশ কর্তৃপক্ষ তাঁকে দুটি প্রস্তাব দেয়—হয় জেলে যেতে হবে, না হয় যুদ্ধক্ষেত্রে। সাহিল যুদ্ধক্ষেত্রে যাওয়ার প্রস্তাবটি গ্রহণ করেন।
ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়া সক্রিয়ভাবে এবং কৌশলে তাদের সেনাবাহিনীতে বিদেশি নাগরিকদের যুক্ত করছে।
বুধবার (৮ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, এই বিষয়ে ভারতের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে ভারতের সরকারি সূত্রগুলো হিন্দুস্তান টাইমস-কে জানিয়েছে, কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস ভিডিওটির সত্যতা যাচাই করছে।
ভারত এর আগেও তাদের নাগরিকদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বর্তমানে রুশ বাহিনীতে যুক্ত ২৭ জন ভারতীয় নাগরিকের মুক্তি ও প্রত্যাবাসনের জন্য মস্কোকে জোরালোভাবে অনুরোধ জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সতর্ক করে বলেছিলেন, ‘ভুয়া চাকরির প্রলোভন বা প্রতারণার ফাঁদে পড়ে কেউ যেন রুশ সেনাবাহিনীতে যোগ না দেয়।’
ভারত সরকারের হিসেব অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৫০ জন ভারতীয় রুশ বাহিনীতে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ১২ জন নিহত, ৯৬ জন ফেরত এসেছেন এবং ১৬ জন এখনো নিখোঁজ।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২৮ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে