
মানব পাচারের সন্দেহে ৩০৩ জন ভারতীয় যাত্রী নিয়ে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে জরুরি অবতরণ করেছে একটি বিমান। আজ শনিবার রাতে বিবিসির প্রতিবেদনে এ খবর জানা গেছে।
বিবিসি জানিয়েছে, এয়ারবাস-এ ৩৪০ নামের ওই বিমানটি সংযুক্ত আরব আমিরাত থেকে নিকারাগুয়ার রাজধানী মানাগুয়াতে যাচ্ছিল। এ অবস্থায় একটি বেনামি সতর্কবার্তার সূত্র ধরে ফ্রান্সের মার্নে বিভাগের ছোট্ট ভ্যাট্রি বিমানবন্দরে বিমানটি অবতরণ করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বিমানবন্দরটি সিল করে দিয়েছে পুলিশ এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় যাত্রীদের সফরের শর্ত ও উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু হয়েছে। কিছু যাত্রীকে অবৈধ অভিবাসী বলেও মনে করা হচ্ছে। বিমানবন্দরের রিসেপশন হলটিকে কার্যত যাত্রীদের ওয়েটিং রুমে পরিণত করা হয়েছে। সেখানে বিছানা ও অন্যান্য সরঞ্জাম রাখা হয়েছে।
একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সম্ভবত ভারতীয় যাত্রীরা অবৈধভাবে কানাডা কিংবা আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
বিমানটি রোমানিয়ান চার্টার কোম্পানি লিজেন্ড এয়ারলাইনসের মালিকানাধীন বলে জানা গেছে।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
৩৬ মিনিট আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
৩ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে