
বিয়ে উপলক্ষে বিশ্বখ্যাত ধনকুবের এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর বাগ্দত্তা লরেন সানচেজকে ইতালির ভেনিসে একসঙ্গে জনসম্মুখে দেখা গেছে। রাজকীয় এই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে সপ্তাহের শেষ দিকে। এতে উপস্থিত থাকবেন হলিউডসহ বিশ্বের অনেক নামকরা তারকা ও ব্যক্তিত্বরা।
মার্কিন গণমাধ্যম দ্য পিপল জানিয়েছে, আজ বুধবার (২৫ জুন) ভেনিসে আমান হোটেলে পৌঁছাতে দেখা যায় বেজোস ও সানচেজকে। এর আগে, দুপুরে একটি হেলিকপ্টার ভেনিস থেকে উড়ে গিয়ে ক্রোয়েশিয়ার উপকূলে নোঙর করা বেজোসের বিলাসবহুল প্রমোদতরী ‘কোরু’-এর সহায়তাকারী জাহাজ ‘অ্যাবেওনা’-তে অবতরণ করে। পরে সেখান থেকে ওই যুগলকে নিয়ে হেলিকপ্টারটি ফিরে আসে ভেনিসে এবং অবতরণ করে ভেনিস লিডোতে—যেখানে প্রতিবছর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে—আলোচিত এই বিয়ের আমেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ভেনিস জুড়ে। গতকাল মঙ্গলবার থেকেই তারকা অতিথিরা শহরটিতে আসতে শুরু করেছেন। এঁদের মধ্যে ইভানকা ট্রাম্প ও তাঁর স্বামী জারেড কুশনারকেও ভাসমান এই শহরে দেখা গেছে। তাঁদের সঙ্গে ছিলেন ডিজাইনার ডায়েন ভন ফুরস্টেনবার্গ।
বৃহস্পতিবার (২৬ জুন) মাদোনা ডেল’অরতো চার্চে এই বিয়ের উৎসব শুরু হবে। পরদিন শুক্রবার দ্বীপ সান জর্জিও মাজিওরেতে অনুষ্ঠিত হবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এতে থাকবে একটি ব্ল্যাক-টাই সেরিমনি, যেখানে গান পরিবেশন করবেন আন্দ্রেয়া বোচেলির পুত্র মাত্তেও বোচেলি।
২৮ জুন (শনিবার) রাতে আয়োজন করা হবে একটি আরামদায়ক নৈশভোজের। এটি আগে ভেনিসের ‘স্কোলা ভেকিয়া দেলা মিজেরিকর্ডিয়া’-তে হওয়ার কথা থাকলেও পরে স্থান পরিবর্তন করে নেওয়া হয়েছে ঐতিহাসিক ‘আর্সেনাল অব ভেনিস’-এ।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে