
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত অবৈধ কন্যা এলিজাভেটা ক্রিভোনোগিখ ব্যক্তিগত একটি টেলিগ্রাম চ্যানেলে আবেগঘন পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন। তিনি এই পোস্টে একজন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ করে লিখেছেন, ‘যে লোক কোটি কোটি মানুষের জীবন নিয়েছে, সে আমার জীবনও শেষ করে দিয়েছে।’
ধারণা করা হয়, পুতিন ও তাঁর সাবেক পরিচারিকা সভেতলানা ক্রিভোনোগিখের সন্তান ২২ বছর বয়সী এলিজাভেটা। তিনি নিজের একটি সেলফি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘আবারও সবার সামনে নিজের মুখ দেখাতে পারাটা মুক্তির মতো অনুভব হচ্ছে। এটা আমাকে মনে করিয়ে দেয়—আমি কী হতে জন্মেছিলাম, আর কে আমার জীবনটা শেষ করে দিয়েছে।’
এই পোস্টগুলোর খবর প্রকাশ করেছে জার্মান পত্রিকা বিল্ড। সংবাদমাধ্যমটি ‘আর্ট অব লুইজা’ নামে ব্যক্তিগত ওই টেলিগ্রাম চ্যানেলে অ্যাকসেস করতে পেরেছে।
বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাভেটা সরাসরি পুতিনের নাম উল্লেখ করেননি, তবে প্রেক্ষাপট দেখে অনুমান করা যাচ্ছে, তাঁর এই ক্ষোভ মূলত পুতিনের বিরুদ্ধেই।
বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, এলিজাভেটার মা সভেতলানা ক্রিভোনোগিখ একসময় সাধারণ পরিচারিকা ছিলেন। এখন তিনি রাশিয়ার ‘ব্যাংক রোজিয়া’-এর একজন অংশীদার। ২০২০ সালে সভেতলানার সম্পদের পরিমাণ অনুমান করা হয়েছিল প্রায় ১০ কোটি ডলার (প্রায় ১ হাজার ২২০ কোটি টাকা)।
২০২৪ সালের আগে জানা গিয়েছিল, এলিজাভেটা প্যারিসে বসবাস করছেন রুদনোভা নামে এবং ইউক্রেন যুদ্ধবিরোধী শিল্পীদের একটি গ্যালারিতে কাজ করছিলেন।
সে সময় এলিজাভেটার পরিচয়টি ফাঁস করে দেন রুশ শিল্পী নাস্তিয়া রোদিওনোভা। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর নাস্তিয়া দেশ ছেড়েছিলেন। তিনি প্যারিসের ওই গ্যালারির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এই বলে যে—পুতিন পরিবারের কেউ এমন জায়গায় কাজ করছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
যুদ্ধ শুরুর পর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে এলিজাভেটা সামাজিক মাধ্যমে অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন। নাস্তিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন, ‘আমি কি সত্যিই আমার পরিবারের কর্মকাণ্ডের জন্য দায়ী? এমন এক পরিবার, যারা আমার কথা শুনতেই চায় না?’
একসময় নিজের বিলাসবহুল জীবনযাপন নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত পোস্ট করতেন এলিজাভেটা। বিশেষ করে, ব্যক্তিগত জেটে ভ্রমণ, ডিজাইনার পোশাক, অভিজাত জীবনধারা ইত্যাদি দেখা যেত তাঁর পোস্টগুলোতে।
ধারণা করা হয়, ২০২১ সালে মস্কোর ‘রোভেসনিক’ নামে একটি বারে তিনি ডিজে হিসেবে উপস্থিত ছিলেন। সেদিন ওই বারে নিরাপত্তাব্যবস্থা ছিল কঠোর এবং সেখানে চরমপন্থাবিরোধী গোয়েন্দাদের উপস্থিতিও লক্ষ করা গিয়েছিল। বার কর্তৃপক্ষ এমন দাবি অস্বীকার করলেও তারা একটি বিজ্ঞাপনে উল্লেখ করেছিল—উত্তরের রাজধানী থেকে আসা এক রহস্যময় তরুণী পারফর্ম করবেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
১৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
২৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাত্রা ও সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ না নিতে যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উসকে দিতে পারে এবং অঞ্চলকে আরও বড় সংঘাতে ঠেলে দিতে পারে।
১ ঘণ্টা আগে
যুদ্ধকে ইরানিরা খুব একটা ভয় পায় না, যতটা পায় আত্মসমর্পণকে। এই ধারণার প্রমাণ মেলে ইতিহাসের বাঁকে বাঁকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার কখনোই হুমকির কাছে মাথা নত করেনি। এমনকি সর্বশেষ যুদ্ধের আগেও ইরানিরা তাদের ন্যায্য অবস্থান থেকে সরে এসে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করেনি।
১ ঘণ্টা আগে