আফ্রিকার দরিদ্র দেশগুলোতে বিনা মূল্যে শস্য পাঠাতে ‘সম্মত’ হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বরাতে শুক্রবার (৪ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তির আওতায় রুশ প্রেসিডেন্ট পুতিন আফ্রিকার দরিদ্র দেশগুলোতে বিনা মূল্যে শস্য পাঠাতে সম্মত হয়েছেন।
শুক্রবার ইস্তাম্বুলে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তৃতায় এরদোয়ান বলেন, ফোনালাপে জিবুতি, সোমালিয়া এবং সুদানের মতো দেশে রাশিয়া বিনা মূল্যে শস্য পাঠাবে বলে আশ্বস্ত করেছেন পুতিন।
রাশিয়া শস্য চুক্তিতে ফেরার দুদিন পরেই এ বক্তব্য দিলেন এরদোয়ান। এর আগে ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপল বন্দরের নিকটবর্তী কৃষ্ণ সাগরে থাকা রুশ নৌবহরে হামলাকে কেন্দ্র করে শস্য চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয় রাশিয়া। পরে তারা গত ২ নভেম্বর ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তিতে আবারও অংশগ্রহণ করতে যাচ্ছে বলে জানায়।
পুতিন বলেন, রাশিয়া যদি ফের চুক্তি থেকে সরেও আসে তাহলেও ‘দরিদ্র দেশগুলোতে’ বিনা মূল্যে শস্য রপ্তানি অব্যাহত রাখা হবে।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে