যুক্তরাজ্যে বরিস জনসনের সরকার থেকে পদত্যাগ করেছেন ব্রেক্সিট মন্ত্রী লর্ড ফ্রস্ট। এক সপ্তাহ আগে তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দা মেল অন সানডের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পদত্যাগপত্রে ফ্রস্ট লিখেছেন, ব্রেক্সিট এখন নিরাপদ। তবে দেশ বর্তমানে যেভাবে পরিচালিত হচ্ছে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন। করোনার সংক্রমণ রোধে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ নিয়েও তাঁর কিছুটা দ্বিমত রয়েছে। চিঠিতে পদত্যাগকে 'অবিলম্বে কার্যকর' করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন ফ্রস্ট। একই সঙ্গে যুক্তরাজ্যে 'কম-করের' অর্থনীতি দেখার ইচ্ছা আছে বলে উল্লেখ করেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, লর্ড ফ্রস্ট ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে আসার চুক্তি এবং উত্তর আয়ারল্যান্ড প্রোটোকল নিয়ে যুক্তরাজ্যের আলোচনার নেতৃত্ব দেন। ইইউ থেকে সরে আসার পরে এবার তাঁর প্রত্যাশা একটি স্বল্প নিয়ন্ত্রিত, কম ট্যাক্স ভুক্ত, উদ্যোক্তাবান্ধব, আধুনিক বিজ্ঞান ও জনবান্ধব অর্থনীতি। তবে জুলাই মাস থেকে চলমান অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে তিনি আশাবাদী হতে পারেননি। দ্রুতই যুক্তরাজ্য সঠিক পথে ফিরে আসবে এবং কোনো ধরনের জবরদস্তিমূলক ব্যবস্থায় প্রলুব্ধ হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।
গ্রেট ব্রিটেন থেকে উত্তর আয়ারল্যান্ডে পণ্য পাঠানোসহ কিছু বাণিজ্য প্রোটোকলেরও সমালোচনা করেন ফ্রস্ট। এ প্রসঙ্গে ডিইউপি নেতা স্যার জেফরি ডোনাল্ডসন বলেছেন, ফ্রস্টের পদত্যাগের ফলে উত্তর আয়ারল্যান্ড প্রোটোকলের প্রতি যুক্তরাজ্যের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠেছে। এখন জরুরিভাবে সিদ্ধান্ত নিতে হবে কোনটি বেশি গুরুত্বপূর্ণ—প্রোটোকল, নাকি রাজনৈতিক প্রতিষ্ঠানের স্থিতিশীলতা।
লর্ড ফ্রস্টের পদত্যাগপত্র জমা দেওয়ার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী জনসন বলেন, এই সরকার এবং এই দেশকে ফ্রস্ট যে ঐতিহাসিক সেবা দিয়েছেন, তাতে তাঁর অত্যন্ত গর্বিত হওয়া উচিত।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে