এক দিনের ব্যবধানে সার্বিয়ায় ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানী বেলগ্রেডে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। এর আগে বুধবার বিদ্যালয়ে গুলির ঘটনায় ৯ জন নিহত হন।
শুক্রবার এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সার্বিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিএসের বরাতে এএফপি জানায়, বন্দুকধারী ব্যক্তি চলন্ত গাড়ি থেকে গুলি চালায় এবং পালিয়ে যায়। হামলাকারীকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। স্বজনদের খোঁজে আত্মীয়-স্বজনে হাসপাতালে ভিড় করছে। এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ড্যানিকা গ্রুজিসিক হাসপাতাল পরিদর্শন করেছেন।
সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাতিস্লাভ গ্যাসিক এ হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন।
সার্বিয়ায় প্রকাশ্যে বন্দুক হামলার ঘটনা বিরল। দেশটির অস্ত্র আইন বেশ কঠিন হওয়া সত্ত্বেও ইউরোপের সবচেয়ে বেশি বৈধ অস্ত্রের মালিক সার্বিয়ানরা। ৯০-এর দশকে রাজনৈতিক অস্থিরতার সময় পশ্চিমা বলকানদের কাছে হাজারো অবৈধ অস্ত্র ছিল। ২০১৯ সালে এক সমীক্ষায় দেখা গেছে, সার্বিয়ার ১০০ জনের মধ্য ৩৯ জনের কাছেই আগ্নেয়াস্ত্র রয়েছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে