ক্ষমতা গ্রহণের দেড় মাসের মাথায় গভীর সংকটে পড়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। রীতিমতো তাঁকে প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নামতে হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পদত্যাগের ঘটনা সেই সংকট আরও বাড়াল।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সুয়েলা ব্রাভারম্যান। ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে সংসদীয় সহকর্মীর কাছে অফিশিয়াল নথি পাঠানোর ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সুয়েলা।
এর আগে কর ইস্যুতে অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং পদত্যাগ করতে বাধ্য হন। নতুন অর্থমন্ত্রী করা হয় জেরেমি হান্ট। গুঞ্জন উঠেছে, প্রধানমন্ত্রীকেও শিগগিরই পদত্যাগ করতে হতে পারে। তবে লিজ ট্রাস জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই তাঁর।
এদিকে কনজারভেটিভ পার্টির এমপিরা লিজ ট্রাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এমনকি নিজ দলের এমপিদেরও অসন্তোষের মুখে রয়েছেন তিনি। এমন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলার পদত্যাগ নতুন অস্থিতিশীলতা সৃষ্টি করল।
প্রধানমন্ত্রী হওয়ার আগে নির্বাচনী প্রচারণার সময় লিজ ট্রাস কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন তিনি। এর পরই লিজ ট্রাসের বিরুদ্ধে সরব হন এমপিরা।
উদ্ভূত পরিস্থিতিতে গত সোমবার (১৮ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস জাতির কাছে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমাদের যে ভুলগুলো হয়েছে, তার জন্য আমি দুঃখিত।’ তবে এ কারণে তিনি পদত্যাগ করবেন না বলেও জানান এবং আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪৩ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে