পর্যটকের চাপ কমাতে ইতালির ভেনিস শহরে একদলে ২৫ জনের বেশি পর্যটক নিষিদ্ধ করছে দেশটি। এছাড়া পর্যটন স্বাচ্ছন্দ্যময় করতে লাউড স্পিকারের ব্যবহারও নিষিদ্ধ করা হবে। আগামী জুন থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে বলে এক বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, লাউডস্পিকারের ব্যবহারের কারণে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে নিষিদ্ধ করা হয়েছে। অতিরিক্ত পর্যটকের চাপ খালের শহরটির জন্য জরুরি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভেনিস ইউরোপের সবচেয়ে বেশি দর্শনীয় স্থান।
গত সেপ্টেম্বরে ভেনিস দৈনিক দর্শনার্থীদের জন্য ৫ দশমিক ৩৫ ডলারের ফি পরিশোধের ঘোষণা দেয়।
শহরের নিরাপত্তার দায়িত্বে থাকা এলিসাবেট্টা পেসসে বলেন, সর্বশেষ এ নীতিগুলো ঐতিহাসিক এ কেন্দ্রটির পরিচালনার উন্নতির উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে।
ইতালির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুসারে, ভেনিস শহরটি মাত্র ৭ দশমিক ৬ বর্গ কিলোমিটারের ছোট একটি শহর কিন্তু ২০১৯ সালে এখানে প্রায় এক কোটি ৩০ লাখ পর্যটক ভ্রমণে আসে। আগামী কয়েক বছরে দর্শনার্থীর সংখ্যা মহামারির আগের সংখ্যাকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে বছরের শুরুর দিকে ইউনেসকো শহরটিকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করা উচিত বলে উল্লেখ করে। কারণ জলবায়ু পরিবর্তন এবং পর্যটকের ঢলের প্রভাব শহরটিতে বিরূপ পরিবর্তন ঘটানোর আশঙ্কা রয়েছে।
২০২১ সালে ভেনিসের হারবারে একটি জাহাজ বিধ্বস্ত হওয়ার পর শহরটির ঐতিহাসিক কেন্দ্রে গিউডেকা খাল দিয়ে বড় ক্রুজ জাহাজগুলোর প্রবেশ নিষিদ্ধ করা হয়। সমালোচকেরা আরও বলেন জাহাজগুলো দূষণ ঘটাচ্ছে। জাহাজের প্রবেশের কারণে নিয়মিত বন্যার সৃষ্টি হচ্ছে যা শহরের ভিত্তি নষ্ট করছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে