হযরত মুহাম্মদ (স.) এর কার্টুন আঁকা কার্টুনিস্ট লার্স ভিল্কস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কুকুরের শরীরে হযরত মুহাম্মদ (স.) এর মাথা স্কেচ করা সেই কার্টুনিস্ট একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
সুইডেনের মার্কারিড শহরের কাছে তাঁর গাড়ি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা দুই পুলিশসহ তাঁর মৃত্যু হয়। এতে ট্রাক চালক আহত হয়েছেন। ৭৫ বছর বয়সী কার্টুনিস্ট ভিল্কস প্রাণনাশের হুমকির কারণে পুলিশি পাহারায় চলাচল করতেন।
২০০৭ সালে প্রকাশিত ওই কার্টুনটি মুসলমানদের ক্ষুব্ধ করেছিল। নবীকে আঁকা তাঁরা নিন্দনীয় মনে করে। ডেনমার্কের একটি সংবাদপত্রে ওই কার্টুনটি ছাপা হয়েছিল।
রোববার ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে ভিল্কসের পার্টনার তাঁর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। কেউ জড়িত আছে কিনা তাও বলা যাচ্ছে না।
এই কার্টুনের জন্য দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ফ্রেডরিক রেইনফেল্টকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বসতে হয়েছিল। এরপর ইরাকের আল কায়েদা সেই কার্টুনিস্টকে হত্যার জন্য ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে।
এর আগে ২০১৫ সালে একটি অনুষ্ঠানে বন্দুক হামলার স্বীকার হয়েছিলেন ভিল্কস।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৮ ঘণ্টা আগে