
ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম বলেছেন, তিনি রাজা হলে রাজতন্ত্রের ব্যবস্থায় পরিবর্তন আনবেন। তিনি আরও বলেছেন, ‘ভালোর জন্য পরিবর্তনকে আমি স্বাগত জানাই। এ ধরনের পরিবর্তন আমি পছন্দ করি। আমি ভয় পাই না; বরং পরিবর্তন আনার মতো পরিকল্পনা আমাকে উদ্দীপ্ত করে। তবে সে পরিবর্তন একেবারে আমূল পরিবর্তন নয়। আমি মনে করি, পরিবর্তনটা হবে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে।’
উইন্ডসরে কানাডীয় অভিনেতা ইউজিন লেভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রিন্স উইলিয়াম। অ্যাপল টিভি প্লাসের শো ‘দ্য রিলাকট্যান্ট ট্রাভেলার’-এর জন্য সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে।
২০২২ সালের ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর যুক্তরাজ্যের সিংহাসনে বসেছেন প্রিন্স উইলিয়ামের বাবা চার্লস। চার্লসের দুই ছেলের মধ্যে বড় প্রিন্স উইলিয়াম ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী। উইলিয়ামের ছোট ভাই প্রিন্স হ্যারি। রানি এলিজাবেথের মৃত্যুর বেশ আগে মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ে করেন তিনি। এরপর পারিবারিক টানাপোড়েনের জেরে ব্রিটিশ রাজপ্রাসাদ ছাড়েন হ্যারি-মেগান দম্পতি। তবে এখনো প্রিন্স হ্যারি ব্রিটিশ রাজপরিবারের সদস্য হিসেবে ডিউক অব সাসেক্স পদবি ধারণ করেন। আর হ্যারিকে বিয়ের সুবাদে মেগান ডাচেস অব সাসেক্স।
বিবিসি জানায়, ইউজিন লেভিকে উইন্ডসর ক্যাসেল ঘুরিয়ে দেখাতে দেখাতেই প্রিন্স উইলিয়াম সাক্ষাৎকারটি দিয়েছেন। তিনি লেভির সঙ্গে সাক্ষাৎ করেন একটি ইলেকট্রিক স্কুটারে চেপে এসে। স্কুটার প্রসঙ্গে তিনি বলেন, এই স্কুটারে চড়েই তিনি উইন্ডসর ক্যাসেলের ভেতরে ঘুরে বেড়ান।
সাক্ষাৎকারে নিজের পারিবারিক ইতিহাস সম্পর্কে কিছু তথ্য দেন প্রিন্স উইলিয়াম। তিনি বলেন, ‘আপনি যদি সতর্ক না থাকেন, তাহলে ইতিহাস আপনার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। এমন কি মনে হতে পারে, আপনার দম বন্ধ হয়ে আসছে।’
প্রিন্স উইলিয়াম এ সময় ঐতিহ্য বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন। তবে এটাও বলেন, রাজতন্ত্রকে প্রাসঙ্গিক রাখতে প্রশ্ন তুলতে তিনি দ্বিধা করেন না। তিনি বলেন, ‘ধারণ করে রাখা ঐতিহ্য নিয়ে কিছু ক্ষেত্রে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এখনো কি এগুলো প্রাসঙ্গিক? এখনো কি এগুলো অনুসরণ কিংবা ধারণ করা উচিত? কাজেই আমি প্রশ্ন করতে পছন্দ করি।’
সাক্ষাৎকারের একটা পর্যায়ে প্রিন্স উইলিয়াম ও অভিনেতা লেভি ব্রিটিশ রাজপরিবারের পোষা কুকুর ওরলাকে নিয়ে দুর্গের ভেতরে ঘুরতে বের হন। এ সময় তাঁরা পরিবার, সন্তান, সংবাদমাধ্যমসহ নানা বিষয়ে কথা বলেন। বাবা রাজা চার্লস এবং স্ত্রী ক্যাথেরিনের ক্যানসারের সঙ্গে লড়াইয়ে যে মানসিক চাপ সৃষ্টি হয়েছে পরিবারে, সে নিয়েও কথা বলেন উইলিয়াম। তিনি বলেন, ‘পরিবারকে ঘিরে দুশ্চিন্তা বা মানসিক চাপ আমাকে অনেকটাই বিপর্যস্ত করে তোলে।’
উইলিয়াম এ সময় স্ত্রী ক্যাথেরিন অসুস্থ থাকার সময় তাঁদের সন্তানদের কী অবস্থা হয়েছিল, সে নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘আমরা সব সময় তাদের (সন্তান) প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করি। আমরা খুবই খোলামেলা পরিবার। যে বিষয়গুলো আমাদের ভাবায়, দুশ্চিন্তায় ফেলে, সেগুলো নিয়ে আমরা কথা বলি।’ তিনি আরও বলেন, ‘পরস্পরের পাশে থাকা, সন্তানদের নিশ্চয়তা দেওয়া যে সবকিছু ঠিক আছে—এগুলো খুবই গুরুত্বপূর্ণ।’
সাক্ষাৎকার নেওয়ার সময় অভিনেতা লেভি প্রিন্স হ্যারির প্রসঙ্গ তোলেননি। তবে প্রিন্স উইলিয়াম নিজেই তাঁর ছোট ভাইয়ের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ‘আমি প্রত্যাশা করি, হ্যারি আর আমি যখন বড় হয়েছি, সে সময়কার চর্চাগুলোয় আমরা আর ফেরত যাব না। এ বিষয়টি নিশ্চিত করতে আমি যা প্রয়োজন, তার সবকিছুই করব।’
পরে অভিনেতা লেভি বিবিসিকে বলেন, সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি লক্ষ করেছেন, প্রিন্স উইলিয়াম একদম অকপট। তিনি বিষয়টি লক্ষ করে অবাক হয়েছেন। তিনি বলেন, ‘আমার কাছে এ সাক্ষাৎকার একেবারেই একটি খোলামেলা আলাপচারিতার মতো মনে হয়েছে। তিনি (প্রিন্স উইলিয়াম) আমাকে অকপটে তাঁর চিন্তা-চেতনার কথাগুলো বলেছেন।’
সাক্ষাৎকারের শেষদিকে এসে প্রিন্স উইলিয়াম বলেন, তিনি এমন এক বিশ্ব গড়তে চান, যা দেখে তাঁর ছেলের গর্ব হবে। তিনি বলেন, ‘জীবন সব সময় আমাদের পরীক্ষা নেয়। কখনো কখনো কোনো কোনো বিষয় চ্যালেঞ্জিং মনে হয়। সে চ্যালেঞ্জ জয় করতে পারার মধ্যেই আমাদের (মানুষ) পরিচয় লুকিয়ে রয়েছে। আমার স্ত্রী, আমার বাবা যেভাবে গত বছরের কঠিন সময়টা সামলেছেন, আমাদের সন্তানেরা যে সুন্দরভাবে সবকিছুর সঙ্গে মানিয়ে চলেছে, তার জন্য আমি গর্বিত।’

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে