যুক্তরাজ্যে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের এখন থেকে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়া। এ বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি আইনও পাস হয়েছে স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে। এই বিষয়ে টানা ৮ ঘণ্টার বিতর্কের পর বিলটি পাস হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসে বিলটির পক্ষে ভোট পড়ে ৩১৭টি এবং বিপক্ষে ভোট পড়ে ২৩৭ টি। মোটামুটি বড় ব্যবধানেই বিলটি পাস হয়। অবশ্য উচ্চকক্ষ হাউস অব লর্ডস এই বিলে দুটি সংশোধনী দিয়েছে। দুই কক্ষে পাস হলেও বিলটি এখনো আইনে পরিণত হয়নি। রাজার সম্মতির পর বিলটি আইনে পরিণত হবে।
অবৈধ অভিবাসনপ্রত্যাশীদে রুয়ান্ডায় পাঠানোর বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আইন পাস করার চেষ্টা করে আসছিল ঋষি সুনাকের নেতৃত্বের বর্তমান সরকার। কিন্তু বিষয়টি বারবার ঝুলে যাচ্ছিল। সর্বশেষ গতকাল সোমবার ব্রিটিশ এমপিদের বিলটি নিয়ে বিতর্ক শেষ করে ভোটে দেওয়ার নির্দেশ দেন।
ঋষি সুনাকের নির্দেশের পর দীর্ঘ ৮ ঘণ্টার বিতর্কের পর বিলটি নিয়ে বিতর্ক হয় এবং স্থানীয় সময় আজ মঙ্গলবার প্রথম প্রহরের দিকে ব্রিটিশ পার্লামেন্টে বিলটি পাস হয়। হাউস অব লর্ডস থেকে এই বিলের বিষয়ে দুটি আপত্তি জানানো হয়। সেই বিষয়ে হাউস অব কমনসে বিতর্ক শুরু হয় স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে। পরে দীর্ঘ বিতর্ক শেষে মঙ্গলবার প্রথম প্রহরে বিলটি পাস হয়।
এর আগে, গতকাল সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক আজ সোমবার প্রতিশ্রুতি দেন, যুক্তরাজ্যে অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানোর ফ্লাইট ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে শুরু হবে। তিনি বলেন, ‘আর কোনো যদি বা কিন্তু নেই। ফ্লাইটগুলো রুয়ান্ডায় যাচ্ছে। আমরা প্রস্তুত, ফ্লাইটগুলো পাঠানোর পরিকল্পনা আছে।’
ঋষি সুনাক আরও বলেন, ‘রেকর্ডসংখ্যক অভিবাসনপ্রত্যাশীর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় করে ফ্রান্স থেকে ইংল্যান্ডে আসা প্রতিহত করা এখন অপরিহার্য।’ ঋষি সুনাক ইস্যুটিকে ভোটারদের কাছে তাঁর কনজারভেটিভ পার্টির মূল অ্যাজেন্ডায় পরিণত করেছেন। তিনি বলেন, দুটি চেম্বারের মধ্যে বেশ কয়েক সপ্তাহের বিতর্কের পর পার্লামেন্টে বিলটি পাস করে আইনে পরিণত করা হবে।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে