পৃথিবীর প্রথম দেশ হিসেবে ল্যাবে উৎপাদিত খাবারের ব্যবহার, বিক্রি, আমদানি ও রপ্তানি নিষিদ্ধ করেছে ইতালি। গত বৃহস্পতিবার দেশটির চেম্বার অব ডেপুটিজ এই বিলটি অনুমোদন করেছে। বিলের পক্ষে ১৫৯ ভোটের বিপরীতে বিপক্ষে ছিল মাত্র ৫৩ ভোট। অর্থাৎ ইতালিয়ান সিনেটে যাওয়ার আগে বিলটি পাস হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
নতুন বিলের বিষয়ে ইতালির কৃষিমন্ত্রী ললোব্রিগিদা বলেছেন, ‘এটি স্বাস্থ্যের সুরক্ষা দেবে, ইতালির উৎপাদন ব্যবস্থা, হাজার হাজার চাকরি, আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে রক্ষা করবে।’
সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে আজ সোমবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নতুন আইন লঙ্ঘন করলে কোনো কারখানা কিংবা প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৭ হাজার ৭০০ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। পাশাপাশি তিন বছরের জন্য জনসাধারণের তহবিল পাওয়ার অধিকার হারাতে পারে। এমনকি ওই কারখানা বা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ারও ঝুঁকি রয়েছে।
এদিকে বিলটি ইতালীয় কৃষক এবং ঐতিহ্যবাদীদের সমর্থন পেলেও, অন্যরা এর বিরোধিতা করেছে। বিরোধীদের যুক্তি হলো—সিনথেটিক মাংস ভোক্তাদের কার্বন-সম্পৃক্ত প্রচলিত মাংস থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে।
বিলের প্রতিক্রিয়ায় ইউরোপের গুড-ফুড ইনস্টিটিউট থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বিল ইতালীয়দের বলে যে তারা কী খেতে পারে আর কী খেতে পারে না...। ইতালিকে একটি নতুন চাকরি সৃষ্টিকারী শিল্প থেকে বাদ দেওয়া হবে এবং আরও জলবায়ুবান্ধব খাবার বিক্রি করতে বাধা দেওয়া হবে, এটা সত্যিই হতাশাজনক।’

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে