
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ডেনমার্কের অধীনস্থ দ্বীপ গ্রিনল্যান্ডে সামরিক হামলা চালান, তবে তা ন্যাটো জোটের শেষ পরিণতি ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।
ডেনিশ সম্প্রচারমাধ্যম টিভি-২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রেডেরিকসেন বলেন, ‘গ্রিনল্যান্ডের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট যা বলেছেন, তা গুরুত্বের সঙ্গেই নিতে হবে। তবে একই সঙ্গে আমি স্পষ্ট করে বলতে চাই, যুক্তরাষ্ট্র যদি আরেকটি ন্যাটোভুক্ত দেশের ওপর সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, তাহলে সবকিছু থেমে যাবে। এর মধ্যে ন্যাটোও থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে নিরাপত্তাব্যবস্থা গড়ে উঠেছে, সেটিও তখন আর কার্যকর থাকবে না।’
গ্রিনল্যান্ডকে নিরাপত্তার স্বার্থে নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে ট্রাম্পের জোরালো অবস্থানে কোপেনহেগেনের কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিশেষ করে, গত সপ্তাহান্তে কারাকাসে অভিযানের পর এই উদ্বেগ আরও বেড়েছে। ওই অভিযানে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
ট্রাম্প দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিচ্ছেন। তাঁর যুক্তি, এটি দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন। গত রোববার তিনি এ বিষয়ে সময়সীমা নির্ধারণ করেন। এ সময় তিনি এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের বলেন, ‘দুই মাসের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে ভাবা হবে। চলুন ২০ দিনের মধ্যে গ্রিনল্যান্ডের বিষয়ে সমাধান খুঁজি।’
ফ্রেডেরিকসেন ট্রাম্পের পুনরায় এই আলোচনার শক্ত প্রতিক্রিয়া জানিয়ে তাঁকে হুমকি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ইউরোপের বিভিন্ন দেশের কর্মকর্তারা গ্রিনল্যান্ডকে সমর্থন জানিয়ে রেখেছেন। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হওয়ায় এটি নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সদস্যও।
প্রেসিডেন্ট হিসেবে প্রথম শাসনামলে ২০১৯ সালে গ্রিনল্যান্ড কেনার ধারণা পেশ করেন ট্রাম্প। হোয়াইট হাউসে ফিরে আসার পর তাঁর বক্তব্য আরও কঠোর হয়েছে। গত ডিসেম্বরে ডেনমার্কের একটি গোয়েন্দা সংস্থা প্রথমবার যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি হিসেবে উল্লেখ করে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এ পরিস্থিতি ইউরোপ ও ন্যাটোর জন্য অত্যন্ত গুরুত্ব বহন করছে। গ্রিনল্যান্ডে কোনো সামরিক পদক্ষেপ নিলে এটি সেই জোটের ভিত্তিক মূলনীতির ওপর আঘাত হানবে, যাতে বলা হয়েছে, একটি সদস্য দেশের ওপর আক্রমণকে সবার ওপর আক্রমণ হিসেবে ধরা হয়। ন্যাটোর কোনো দেশই এখনো অন্য কোনো সদস্য দেশের সঙ্গে যুদ্ধ করছে না। তাই ওয়াশিংটনের কোনো মিত্রের বিরুদ্ধে জোরপূর্বক পদক্ষেপ নিলে পুরো পশ্চিমা নিরাপত্তাব্যবস্থাকে অস্থিতিশীল করতে পারে।
ফ্রেডেরিকসেন টিভি-২-কে বলেন, ‘আমি নার্ভাস নই, না আমি অসচেতন। তাই এই মুহূর্তে মানচিত্রের সব ধরনের গতিবিধির দিকে নজর রাখছি।’ তিনি জানান, তিনি মনে করেন, ট্রাম্প ‘এটি সিরিয়াসলি বলেছেন’।
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স–ফ্রেডেরিক নিলসেন গত রোববার সামাজিক মাধ্যমে জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। পরে তিনি ট্রাম্পের বক্তব্যকে ‘অসম্মানজনক’ হিসেবে অভিহিত করেন।
ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণে নেওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। দ্বীপটিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি ও একটি রাডার স্টেশন রয়েছে। এই স্টেশন ক্ষেপণাস্ত্র হুমকি শনাক্ত ও মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত হয়।
ফ্রেডেরিকসেন বলেন, কিছু সময় আগে তাঁর ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে, তবে তিনি বিস্তারিত জানাতে রাজি হননি। তিনি বলেন, ‘ডেনমার্ক সব সময় যুক্তরাষ্ট্রের একটি ভালো মিত্র ছিল এবং আমরা চাই, এটি অব্যাহত থাকুক।’
ডেনমার্কের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তবে আমরা অবশ্যই এমন পরিস্থিতি মেনে নেব না এবং সহ্য করব না, যেখানে আমাদের ও গ্রিনল্যান্ডকে এভাবে হুমকির মুখে ফেলা হয়। গ্রিনল্যান্ড স্পষ্টভাবে জানিয়েছে, তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে চায়। সেই ভবিষ্যৎ অন্য কেউ নির্ধারণ করতে পারবে না।’

১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
২৫ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
৪৪ মিনিট আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করেছে। এর আগে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে