
যুক্তরাজ্যে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ইউক্রেন অভিযান ইস্যুতে ফোনালাপে তিনি এমন হুমকি দেন বলে জানিয়েছেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিবিসির এক প্রামাণ্যচিত্রে এ তথ্য প্রকাশ্যে আসে।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বরিস জনসন বলেন, পুতিন হুমকি দিয়ে বলেছিলেন, যুক্তরাজ্যে ক্ষেপণাস্ত্র হামলা করতে রাশিয়ার মাত্র এক মিনিট লাগবে। পুতিন এত স্বাভাবিকভাবে বলছিলেন কথাগুলো যে, কোনোভাবেই একে মজা হিসেবে মনে হয়নি। বিষয়টি নিয়ে জনসন আর কথা বাড়াননি।
সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পুতিনের এমন হুমকির পর আমার মনে হলো, তিনি যে নির্ভার ভঙ্গিতে কথা বলছেন তাতে স্পষ্ট যে তিনি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তিনি কেবল যুদ্ধ নিয়ে আলোচনার মাধ্যমে আমার মনোভাব নিয়ে খেলছিলেন।’
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও জানান, ইউক্রেনে আক্রমণের বিষয়ে পুতিনকে সতর্ক করেছিলেন তিনি। হামলা হলে তা আক্ষরিক অর্থেই বিপর্যয় ডেকে আনবে বলে বোঝানোর চেষ্টা করেন। এমন পদক্ষেপে আরও পশ্চিমা নিষেধাজ্ঞা ও রুশ সীমান্তে ন্যাটো সেনা সমাবেশ করার বিষয়ে সতর্ক করেন বলে জানান বরিস।
ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সম্ভাবনায় দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ছিলেন পুতিন। ফোনালাপে পুতিনকে জনসন বলেন, অদূর ভবিষ্যতেও ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না। মূলত পুতিনকে যুদ্ধের পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করেছিলেন জনসন।
গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে তখন থেকেই দৃঢ়ভাবে কিয়েভকে সমর্থন দিয়ে আসছেন বরিস জনসন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নিয়মিত জেলেনস্কির সঙ্গে টেলিফোনে যোগাযোগ রাখতেন বরিস। সবশেষ গেল ২২ জানুয়ারি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফর করেন সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে