
একটি আন্তর্জাতিক এয়ার শোর প্রস্তুতিকালে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পোলিশ সেনাবাহিনীর এক পাইলট নিহত হয়েছেন। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার পশ্চিম পোল্যান্ডের পোজনান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। পোলিশ সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে জানায়, পোজনান শহরের কাছে অবস্থিত ৩১তম ট্যাকটিক্যাল এয়ার বেজ থেকে উড্ডয়ন করেছিল উড়োজাহাজটি। এ ঘটনায় ওই পাইলট ছাড়া আর কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ওয়াদিস্লাভ কোসিনিয়াক কামিশ। সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘একজন পোলিশ সেনা এফ-১৬-এর পাইলট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনি দেশের জন্য সব সময় নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করেছেন। আমি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার ভিডিও। ভিডিওতে দেখা যায়, অনুশীলনরত উড়োজাহাজটি হঠাৎ শব্দ করতে করতে নিচের দিকে পড়তে শুরু করে। এবং নিচে পড়ে বিস্ফোরিত হয়।
জানা গেছে, ওই পাইলট এলিট ন্যাটো ইউনিটের অংশ ‘টাইগার ডেমো’ দলের সদস্য ছিলেন। পাইলটকে ইজেক্ট করতেও দেখা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
চলতি সপ্তাহেই পোল্যান্ডে রাদম এয়ার শো ২০২৫ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এ দুর্ঘটনার পর তা বাতিল করা হয়েছে। পোল্যান্ড প্রথম ২০০৩ সালে যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ যুদ্ধবিমান কিনেছিল, যা ন্যাটোর প্রতিরক্ষা কৌশলের মূল অংশ। ২০২৩ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে পোল্যান্ড প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে বিমানবহর আধুনিকায়ন করছে।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪২ মিনিট আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে