
ফিলিস্তিনের পতাকা নিয়ে লন্ডনের বিগবেন টাওয়ারেও চূড়ায় উঠে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখানে টানা ১৬ ঘণ্টার বেশি সময় অবস্থানের পর তাঁকে নামিয়ে এনে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনপন্থী ওই কর্মী গত শনিবার সকাল ৭টার কিছু পরে ওই ব্যক্তি ওয়েস্টমিনস্টারের এলিজাবেথ টাওয়ারে ওঠে পড়েন। মুহূর্তেই নিরাপত্তা ব্যবস্থায় সাইরেন বেজে ওঠে। দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসাকর্মীরা। নিরাপত্তা ব্যারিকেডের বাইরে জড়ো হয় বিপুল জনতা। বন্ধ করে দেওয়া হয় ওয়েস্টমিনস্টার ব্রিজ এবং পার্লামেন্টের ভ্রমণার্থীদের প্রবেশ সাময়িক বাতিল করা হয়।
দিনভর একাধিক উদ্ধার প্রচেষ্টা সত্ত্বেও ওই খালি পায়ের প্রতিবাদকারী নিজেই নেমে আসার শর্তে অনড় ছিলেন। জরুরি বাহিনী একটি ক্রেন ব্যবহার করে তাঁর সঙ্গে আলোচনার চেষ্টা চালায়। কারণ তাঁর নিরাপত্তা এবং পায়ের চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়। দীর্ঘক্ষণের এই অচলাবস্থার মধ্যে ওই ব্যক্তি একটি ভিডিও ধারণ করেন, যেখানে দেখা যায়, আলোচকেরা তাঁকে নিচে নামতে অনুরোধ করছেন, আর তিনি অভিযোগ করছেন যে এটি ‘পুলিশি দমন-পীড়ন এবং রাষ্ট্রীয় সহিংসতার’ অংশ।
অবশেষে মধ্যরাতের পর জরুরি বাহিনীর তৃতীয় দফার হস্তক্ষেপের মাধ্যমে তাঁকে নিচে নামানো হয়। রাত ১টায় মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে নিশ্চিত করে যে, ‘ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’ বিবৃতিতে বলা হয়, ‘ওই ব্যক্তি যে অবস্থানে ছিলেন এবং আমাদের অফিসারদের, ব্যক্তির নিজস্ব নিরাপত্তা ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কারণে ঘটনাটি দীর্ঘস্থায়ী হয়েছে।’
প্রতিবাদের সময় ওই ব্যক্তি টাওয়ারের অলংকৃত পাথরের গায়ে ফিলিস্তিনি কেফিয়াহ জড়িয়ে রেখেছিলেন, আর পুলিশ ব্যারিকেডের পেছনে থাকা সমর্থকেরা ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। এ ঘটনার পর বিরোধী দল কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য বেন ওবিসে-জেকটি প্রশ্ন তুলেছেন, কীভাবে ওই ব্যক্তি পার্লামেন্ট ভবনের নিরাপত্তা অতিক্রম করতে সক্ষম হলেন।
এদিকে, ফিলিস্তিনপন্থী কর্মী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’ মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ডের টার্নবেরি গলফ রিসোর্টে হামলা চালিয়েছে। তারা সবুজ গাছপালার ওপর ‘গাজা বিক্রির জন্য নয়’ লিখে স্প্রে করেছে এবং ভবনগুলোর গায়ে লাল রং ছিটিয়ে দিয়েছে। ট্রাম্পের গাজা দখল করে এটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর প্রস্তাবের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদকারী গ্রেপ্তার হওয়ার পর ওয়েস্টমিনস্টারের আশপাশের সব রাস্তা পুনরায় খুলে দেওয়া হয়েছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে