
ফিলিপাইনের প্রতি কানাডার সমর্থনকে দক্ষিণ চীন সাগরে চীনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে বেইজিং। সেই সঙ্গে কানাডার এমন আচরণের নিন্দাও জানিয়েছে কানাডায় নিযুক্ত চীনা দূতাবাস। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানান হয় এ খবর।
কানাডায় চীনা দূতাবাসের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগর সেই অঞ্চলের দেশগুলোর সাধারণ আবাসস্থল এবং কানাডা, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সেই স্থানকে তাদের ভূরাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করা উচিত নয়।
চীনা দূতাবাসের মুখপাত্র আরও বলেন, দক্ষিণ চীন সাগর এলাকায় বাইরের দেশ হিসেবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে কানাডা। সেখানে ফিলিপাইনকে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করার ব্যাপারে উৎসাহ দিচ্ছে তারা। এটি জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির স্পষ্ট লঙ্ঘন এবং কানাডার পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।
গত কয়েক মাস ধরে দক্ষিণ চীন সাগরে সেকেন্ড থমাস শোল প্রবালপ্রাচীরকে কেন্দ্র করে চীন ও ফিলিপাইনের মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। চীনা উপকূলরক্ষী ও প্রতিরক্ষা জাহাজগুলোর বিরুদ্ধে ফিলিপাইনের নৌযানগুলোয় বারবার জলকামান ছোড়ার অভিযোগ এনেছে ম্যানিলা।
পাশাপাশি, চীনের বিরুদ্ধে বিতর্কিত জলসীমার কাছে ইচ্ছাকৃতভাবে ফিলিপাইনের একটি জাহাজকে ধাক্কা দেওয়ার অভিযোগ করেছে ম্যানিলা। চীনের এই আচরণের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ফিলিপাইনের পাশে আছে।
গত সপ্তাহে বিতর্কিত জলসীমায় একটি সংঘর্ষের ঘটনায় চীনের নিন্দা জানিয়েছে কানাডা। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের বেসামরিক ও সরকারি জাহাজের বিরুদ্ধে চীন কর্তৃক গৃহীত পদক্ষেপের নিন্দা করে বিবৃতি প্রকাশ করেছিল কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগরকে নিজেদের বলে দাবি করে চীন। তারা বারবার বলেছে, ফিলিপাইনের জাহাজগুলো সেই অঞ্চলে চীনের সার্বভৌমত্বকে লঙ্ঘন করছে।

নিজের আন্দোলনের পথ সম্পূর্ণ অহিংস হবে বলে বারবার দাবি করলেও, এবার নিজেই সহিংসতার শিকার হলেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক। আজ সোমবার ভারতের রাজস্থানের জয়পুরে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় দুজন ব্যক্তি তাঁকে টানা চড়-থাপ্পড় ও মারধর করেন...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ ও বিস্তারিত তথ্য এখনই প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। তবে এর মধ্যেই এই চুক্তিকে নিজেদের একটি বড় ‘বিজয়’ বলছে তেহরান...
৪ ঘণ্টা আগে
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তিচুক্তিটি গতকাল রোববার ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
৬ ঘণ্টা আগে