
মার্কিন-ইসরায়েল এবং ইরান যুদ্ধের ভয়াবহ প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি। জ্বালানি তেলের আকাশছোঁয়া দাম এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কার মাঝেই চিনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এক নতুন এবং শক্তিশালী জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ডাক দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং।
আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি-তে প্রকাশিত এক বিবৃতিতে চিনপিং জানান, বর্তমান বিশ্ব পরিস্থিতির নিরিখে চীনের জ্বালানি নিরাপত্তা বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই লক্ষ্যেই চীনের পরিকল্পনা ও নির্মাণকাজে দ্রুত গতি আনা প্রয়োজন।
প্রেসিডেন্ট সি চিনপিং চীনের জলবিদ্যুৎ প্রকল্পের ওপর বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন। পাশাপাশি তিনি ‘নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে’ পরমাণু শক্তির প্রসারেরও আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি বিশ্বের বর্তমান জ্বালানি পরিস্থিতির পরিবর্তনকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সেই অনুযায়ী একটি নতুন ‘এনার্জি সিকিউরিটি স্ট্র্যাটেজি’ বা জ্বালানি সুরক্ষা কৌশল গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।
যদিও সি চিনপিং তাঁর বক্তব্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সামরিক সংঘাতের কথা সরাসরি উল্লেখ করেননি, তবে কূটনৈতিক মহলের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে অপরিশোধিত তেলের মূল্যে যে বড় ধরনের ধাক্কা লেগেছে, তা চীনের মতো বৃহৎ অর্থনীতির দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের শিল্প উৎপাদন সচল রাখতে এবং সাধারণ মানুষের নাভিশ্বাস রোধ করতেই চিনপিং সরকার বিকল্প শক্তির সন্ধানে মরিয়া হয়ে উঠেছে।
বিশ্ব রাজনীতি ও অর্থনীতির এই অস্থির সময়ে চীনের এই নতুন পদক্ষেপ বিশ্বজুড়ে জ্বালানি বাজারের সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইরানের এই শক্তিশালী প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির প্রভাবশালী তিন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁরা হলেন— মোহাম্মদ বাঘের গালিবাফ: ইরানের পার্লামেন্ট স্পিকার এবং দেশটির রাজনৈতিক ব্যবস্থার অন্যতম ক্ষমতাধর
১৯ মিনিট আগে
পাকিস্তানে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনার পূর্ণ সফলতা কামনা করে বিশেষ দোয়া ও সংহতি জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং বিরোধী জোট তেহরিক-ই-তাহাফফুজ-ই-আইন-ই-পাকিস্তান (টিটিএপি)। দল দুটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই আলোচনার...
১ ঘণ্টা আগে
দীর্ঘ কয়েক দশকের বৈরিতা ও গত ছয় সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধ ছাপিয়ে অবশেষে সরাসরি আলোচনার টেবিলে বসেছে চিরবৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তান সরকারের সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে, ইসলামাবাদে বর্তমানে যুক্তরাষ্ট্র, ইরান ও পাকিস্তানের মধ্যে ‘ত্রিপক্ষীয় মুখোমুখি...
১ ঘণ্টা আগে
পাকিস্তান সরকার ও মধ্যস্থতাকারীদের মূল লক্ষ্য হলো এই পরোক্ষ আলোচনাকে সরাসরি বা ‘মুখোমুখি’ বৈঠকে রূপান্তর করা। যদি শেষ পর্যন্ত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের প্রতিনিধিদলের মধ্যে সরাসরি বৈঠক সম্ভব হয়, তবে তা মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক ও বাস্তবমুখী সাফল্য
২ ঘণ্টা আগে