হংকংয়ে একটি দুর্লভ গোলাপি হিরা বিক্রি হয়েছে প্রায় ৫৮ মিলিয়ন ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকারও বেশি। নিউইয়র্কভিত্তিক ব্রোকার হাউস সুথবি’স জানিয়েছে, এই হিরাটি এখনো বিক্রীত হিরাগুলোর মধ্যে ক্যারেটপ্রতি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। যা একটি বিশ্ব রেকর্ডও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার হংকংয়ে ১১ দশমিক ১৫ ক্যারেট ওজনের উইলিয়ামসন পিংক স্টার নামে ওই হিরাটিকে নিলামে তোলা হয় বলে জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফ্লোরিডার এক ক্রেতা হিরাটি কিনে নেন। নিলামে হিরাটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২১ মিলিয়ন ডলার। অথচ তা বিক্রি হয়েছে এর দুই গুণেরও বেশি দামে।
এখনো পর্যন্ত বিশ্বে যত গোলাপি হিরা বিক্রি করা হয়েছে তার মধ্যে এই হিরাটি দ্বিতীয় বৃহত্তম। বিশ্ব বাজারে গোলাপি হিরা বেশ দুর্লভ এবং উচ্চমূল্যের একটি বস্তু। এখনো পর্যন্ত বিশ্বে সবচেয়ে দামি গোলাপি হিরা বিক্রি করা হয়েছে ২০১৭ সালে। সিটিএফ নামে পরিচিত ওই গোলাপি হিরাটি বিক্রি করা হয়েছিল ৭ কোটি ১২ লাখ ডলারে।
গত শুক্রবারের নিলামে বিক্রি হওয়া হিরার বিষয়ে সুথবি’স এশিয়ার জুয়েলারি অ্যান্ড ওয়াচেস বিভাগের চেয়ারম্যান ওয়েনহাউ য়ু বলেছেন, ‘শুক্রবারের বিক্রি হওয়া হিরাটি কেবল এশীয়দের উচ্চ মানের হিরার জন্য ক্রমবর্ধমান চাহিদারই প্রমাণ দেয় না। একই সঙ্গে গোলাপি হিরার বড় অভাব সম্পর্কে একটি উচ্চতর সচেতনতাও প্রদর্শন করে এই নিলাম।’
উইলিয়ামসন পিংক স্টার হিরাটির নামকরণ করা হয়েছে আরও দুটি গোলাপি হিরার নামের সমন্বয়ে। একটি হলো সিটিএফ পিংক স্টার এবং অপরটি উইলিয়ামসন স্টোন। ২৩ দশমিক ৬ ক্যারেটের উইলিয়ামসন স্টোন হিরাটি ১৯৪৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের বিয়েতে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে