
যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান এফ-৩৫ এর প্রতিদ্বন্দ্বী হাজির করেছে চীন। গতকাল মঙ্গলবার পঞ্চদশ চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান জে–৩৫এ প্রথমবারের মতো হাজির হয়।
চীনা রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম চায়না ডেইলির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পঞ্চদশ চীন আন্তর্জাতিক বিমান চলাচল ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানের পর একটি জে-৩৫এ অল্প সময়ের জন্য আকাশে উড়েছিল। গতকাল চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইতে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী রোববার পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই যুদ্ধবিমানটির অনন্য কিছু ফিচার আছে।
চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) বা গণমুক্তি ফৌজের বিমানবাহিনী গত সপ্তাহে প্রথমবার এই যুদ্ধবিমানকে নিজেদের বহরে যুক্ত করে। এরপর এই প্রথম রাডার ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধবিমান জনসমক্ষে উড্ডয়ন করল। পিএলএ—এর দাবি, জে-৩৫এ একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধবিমান। এই বিমান একাধিক ভূমিকা পালন করতে সক্ষম।
জে-৩৫এ চীনা বিমানবাহিনীতে দ্বিতীয় স্টিলথ ফাইটার। অপর স্টিলথ ফাইটারটি হলো জে–২০ হেভি ডিউটি স্টিলথ কমব্যাট এয়ারক্রাফট। ২০১৬ সালের শেষ দিকে চীন এই যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করে।
চীনের নতুন যুদ্ধবিমান জে–৩৫ দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ–৩৫–এর মতোই। পার্থক্য শুধু, জে–৩৫–এ দুটি ইঞ্জিন আছে এবং এফ–৩৫–এ আছে একটি ইঞ্জিন।
চীন অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন যুদ্ধবিমানের নকশা অনুকরণ করার জন্য পরিচিত। উদাহরণস্বরূপ বলা যায়, চীনের জে-২০ এবং মার্কিন এফ-২২ র্যাপটরের নকশা একই রকম। তফাৎ শুধু জে-২০–এর সামনের দিকে একটি তীক্ষ্ণ বাড়তি অংশ আছে, যা এফ-২২ তে নেই। এ ছাড়া চীনের চেংডু জে-১০—যা ‘ভিগোরাস ড্রাগন’ নামেও পরিচিত—এর নকশা মার্কিন এফ-১৬–এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৮ ঘণ্টা আগে