তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চীন। তাইওয়ানের ভাইস প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের কড়া প্রতিক্রিয়া হিসেবে কঠোর বার্তা দিতেই এই মহড়া। এতে চীনের নৌ ও বিমানবাহিনী অংশগ্রহণ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহের শুরুর দিকে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই যুক্তরাষ্ট্র সফরে যান। সেই সময়েই চীন তাঁর যুক্তরাষ্ট্র সফরের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। এমনকি কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেয়। তারই ধারাবাহিকতায় দেশটি এবার তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরু করল।
আজ শনিবার শুরু হওয়া এই সামরিক মহড়াকে তাইওয়ান চীনের যুদ্ধংদেহী মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে। দেশটি চীনের সামরিক মহড়ার বিপরীতে তাদের নৌবাহিনী, বিমানবাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে।
চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলসি) ইস্টার্ন থিয়েটার এই মহড়া পরিচালনা করছে। চীনের সেনাবাহিনীর এই থিয়েটার দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানসংলগ্ন এলাকা তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত। আজ শনিবার ইস্টার্ন কমান্ডের অধীনে চীনের নৌ ও বিমানবাহিনী এই মহড়ায় অংশ নেয়। ইস্টার্ন কমান্ড জানিয়েছে, মূলত আকাশ ও সমুদ্রসীমা দখলের পর তা কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে, সে বিষয়ে আন্তবাহিনী সমন্বয়ের লক্ষ্যে এই মহড়া চালানো হচ্ছে।
পিপলস লিবারেশন আর্মির এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘বিচ্ছিন্নতাবাদী তাইওয়ানের স্বাধীনতাকামী গোষ্ঠী এবং তাদের বিদেশি মিত্রদের উসকানির বিরুদ্ধে এই মহড়া একটি কড়া হুঁশিয়ারি।’
তাইওয়ানকে নিজের ঐতিহাসিক অংশ বলে দাবি করে চীন। লাই নিউইয়র্ক অবতরণ করার পরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ‘তাইওয়ানের কোনো বিচ্ছিন্নতাবাদীর’ সফরের বিরোধিতা করে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘লাই অযৌক্তিকভাবে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী অবস্থান মেনে চলেন। তিনি বরাবরই এ নিয়ে সমস্যা সৃষ্টি করেন।’
বিবৃতিতে আরও বলা হয়, তাইওয়ান হলো চীনের আগ্রহেরও মূলে। বিভিন্ন ঘটনায় এটা বারবার প্রমাণিত হয়েছে যে তাইওয়ানকে ঘিরে ক্রমবর্ধমান অস্থিতিশীলতায় ‘স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্রের ওপর তাইওয়ানের নির্ভরশীলতা’ দায়ী।
লাই স্বাধীনতার বিষয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইঙ্গওয়েনের চেয়ে তুলনামূলক বেশি স্পষ্টভাষী। তিনি তাইওয়ানকে চীনের অংশ মানতে নারাজ। তাই বেইজিং তাঁর প্রতি বৈরী ভাব পোষণ করে।

ইরানিরা তুরস্কের ‘ক্যাপিকয়’ সীমান্ত গেট দিয়ে প্রবেশ করতে শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক তেহরান থেকে আসা এক ব্যক্তি বলেন, ‘তেহরানের পরিস্থিতি ইতিমধ্যেই কঠিন। বোমা হামলা হচ্ছে। সবাই ভীত।’ তিনি জানান, তাঁর স্ত্রী ও সন্তানেরা বর্তমানে তুরস্কেই রয়েছেন।
২ মিনিট আগে
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এ পর্যন্ত ১৫টি যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। স্পেনের রোটা অ্যান্ড মোরন সামরিক ঘাঁটিটি স্পেনের সার্বভৌমত্ব বজায়...
৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং একে ‘জঙ্গলের আইন’-এর সঙ্গে তুলনা করেছে।
১৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি। আজ সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে