অজগর মানুষকে আক্রমণের ঘটনা খুব স্বাভাবিক না হলেও একেবারে যে হয় না তা নয়। এবার থাইল্যান্ডের এক নারীকে বিশালাকার সরীসৃপের আক্রমণের খবর পাওয়া গেছে। অজগরটি ওই নারীকে পেঁচিয়ে ফেলে এবং দুই ঘণ্টার বেশি সময় এর কঠিন বাঁধনে আটকে থাকেন তিনি।
অবশ্য ওই নারীর ভাগ্য ভালোই বলা যাবে, কারণ শেষ পর্যন্ত জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় তাঁকে। অ্যারম নামের ৬৪ বছরের ওই নারী পুলিশের কাছ থেকে সিএনএনের সংগ্রহ করা ভিডিওতে জানান, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে নিজের বাড়িতে থালা-বাসন ধুচ্ছিলেন। এ সময় পায়ে কয়েকটি কামড় অনুভব করেন। ‘সাপটি দ্রুত এগিয়ে এসে আমাকে কামড়ে দেয়।’ বলেন ওই নারী।
তারপর সাপটি ওই বৃদ্ধার শরীর পেঁচিয়ে ধরে এবং একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। অজগরের শক্ত বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও তিনি ব্যর্থ হোন বলে জানায় থাই পুলিশ।
নারীটি সাহায্যের জন্য চিৎকার করলেও শুরুতে কেউ শুনতে পায়নি। এরপর এক প্রতিবেশী বিষয়টি টের পান এবং পুলিশের সাহায্য চান।
ব্যাংককের দক্ষিণে অবস্থিত সামুত প্রাকান রাজ্যে এ ঘটনা ঘটে। এখানকার ফ্রা সামুত চেদি পুলিশ স্টেশনের মেজর সার্জেন্ট অ্যানুসন ওয়ংমালি গত বৃহস্পতিবার সিএনএনকে বলেন, ‘আমরা বিস্মিত হয়ে আবিষ্কার করি, আক্রান্ত নারী মাটিতে পড়ে আছেন এবং একটি অজগর তাঁকে পেঁচিয়ে ধরে আছে। সাপটি আকারে ছিল বিশাল।’
পুলিশের ধারণ করা ভিডিওতে অ্যারমকে একটি ছোট ঘরের মেঝেতে বসে থাকতে দেখা যায়, অজগরটি তখনো তার কোমরে জড়িয়ে ছিল। পুলিশ জানায়, ৩০ মিনিটের চেষ্টায় ওই নারীকে মুক্ত করেন উদ্ধারকরীরা। তারপর তাঁকে হাসপাতালে পাঠানো হয়।
অজগরটি এরপর পালিয়ে যায় বলে নিশ্চিত করেছে পুলিশ।
থাই ন্যাশনাল পার্কস সূত্রে জানা যায়, থাইল্যান্ডে ২৫০ প্রজাতির সাপ আছে। এগুলোর মধ্যে অজগরের প্রজাতি তিনটি—রেটিকুলেটেড, বার্মিজ ও ব্লাড পাইথন।
অজগর বিষাক্ত নয়। তবে তারা শিকারকে শ্বাসরোধে হত্যা করে। শিকারের চারপাশে পেঁচিয়ে ধরে জোরে চাপ দেয় এবং একপর্যায়ে গিলে ফেলে।
থাইল্যান্ডের ন্যাশনাল হেলথ সিকিউরিটি অফিসের তথ্য থেকে জানা যায়, দেশটিতে গত বছর বিষধর সাপসহ বিভিন্ন বন্যপ্রাণীর শিকার হয়ে চিকিৎসা নিয়েছে ১২ হাজার মানুষ। এদের মধ্যে সাপের কামড়ে মারা গেছে ২৬ জন।
সাম্প্রতিক সময়ে অ্যারোমের ওপর অজগরের আক্রমণটি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা এমন দ্বিতীয় ঘটনা। গত মাসে বাথরুমে বসে থাকা অবস্থায় এক ব্যক্তির অণ্ডকোষ একটি অজগর কামড়ে দেয়।
স্থানীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্য বলছে, একজন নিরাপত্তা প্রহরীকে ডাকার আগে একটি ব্রাশ দিয়ে সাপটিকে আঘাত করে রেহাই পান ওই ব্যক্তি।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২৪ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে