তালেবানের বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে জানিয়েছিলেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। আফগান সংবাদমাধ্যম টিওএলও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন।
গত ১৫ আগস্ট কাবুল দখলে নেয় আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবান। ওই দিনই আফগানিস্তান ছেড়ে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আশ্রয় নেন আশরাফ গনি।
টিওএলও-এর সাংবাদিক ব্লিঙ্কেনকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি গনিকে পালাতে সাহায্য করেছেন?
এর জবাবে ব্লিঙ্কেন বলেন, পালানোর আগের রাতে তাঁর সঙ্গে আমার কথা হয় । তখন তিনি বলেছিলেন যে সে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চান।
গনি গতকাল বুধবার একটি বিবৃতি দেন। সেখানে তিনি আফগানিস্তানের জনগণে কাছে ক্ষমা চান।
বিবৃতিতে তিনি বলেন, তালেবান অপ্রত্যাশিতভাবে শহরে প্রবেশের পর ১৫ আগস্ট হঠাৎ করে কাবুল ত্যাগ করার বিষয়ে আফগান জনগণের কাছে ব্যাখ্যা দিতে আমি বাধ্য। আমি কাবুলে থাককে সেখানে ৯০ দশকের মতো গৃহযুদ্ধে পড়তে হতো।
কাবুল ছাড়া জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল জানিয়েছে গনি বলেন, এটি ছিল আফগান জনগণকে নিরাপদে রাখার একমাত্র উপায়।
পালানোর সময় লাখ লাখ ডলার সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগও অস্বীকার করেন গনি।
যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তালেবান সরকারকে নিয়ে তারা উদ্বিগ্ন। তবে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেবে হবে বলেও জানিয়েছে বাইডেন সরকার।

ইরান একদিনে সংযুক্ত আরব আমিরাতে কমপক্ষে ১৫টি ক্ষেপণাস্ত্র ও ১৪৮টি ড্রোন হামলা চালিয়েছে। ১৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে নয়টি ব্যালিস্টিক আর ছয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। এ নিয়ে গত শনিবার থেকে আরব আমিরাতে ১৭৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৬৮৯টি ড্রোন হামলা চালিয়েছে তেহরান।
১ ঘণ্টা আগে
ইরানের একেকটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র ৩৫ হাজার ডলার। বিপরীতে এটি ধ্বংস করতে একেকটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হচ্ছে ৫ থেকে ৪০ লাখ ডলার পর্যন্ত। এটিই এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগে
স্টারমার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্ত কেবল দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও ‘সবচেয়ে বড় ঢেউ’ এখনো আসেনি। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালে সিএনএনকে দেওয়া প্রায় ৯ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘ভালোভাবেই আঘা
২ ঘণ্টা আগে