
কয়েক দিন আগেই সন্তান নিয়ে স্বামীর খোঁজে ভারতে যান বাংলাদেশি সোনিয়া আখতার। তবে উত্তর প্রদেশের নয়ডার বাসিন্দা সৌরভ তিওয়ারি বিয়ের কথা অস্বীকার করেছেন। স্বামীকে ফিরে পাওয়ার জন্য সোনিয়ার লড়াই এবার নাটকীয় মোড় নিয়েছে।
দ্য ফ্রি প্রেস জার্নালের খবরে বলা হয়, ভারতে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিতে এপি সিংকে আইনজীবী নিয়োগ করেছেন তিনি। প্রেমের টানে ভারতে যাওয়া পাকিস্তানি সীমা হায়দারের পক্ষে লড়ছেন এ আইনজীবী।
অনলাইনে পাবজি গেম খেলতে গিয়ে ২০১৯ সালে ভারতীয় যুবক শচীনের সঙ্গে পরিচয় ঘটে ৩০ বছর বয়সী সীমা হায়দারের। চার সন্তান নিয়ে তিনি পাকিস্তানের করাচিতে থাকতেন। তাঁর স্বামী সৌদি আরবে কাজ করেন।
শচীনের সঙ্গে বন্ধুত্ব একসময় প্রেমে পরিণত হলে সন্তানদের নিয়ে নেপাল হয়ে ভারতে অনুপ্রবেশ করেন সীমা। পরে ভারতের গ্রেটার নয়ডায় একটি ভাড়া বাড়িতে তাঁরা বসবাস করতে থাকেন। শচীন মিনাকে বিয়ে করতে তাঁর পক্ষেও আইনি লড়াই করছেন এপি সিং।
সোনিয়াকে উদ্ধৃত করে দ্য ফ্রি প্রেস জার্নাল বলছে, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেন সৌরভ তিওয়ারি। ২০২০ সালে ঢাকায় সোনিয়াকে বিয়ে করেন তিনি। বিয়ের জন্য সৌরভ তখন ‘ধর্মান্তরিত’ হন। কিন্তু এরপর হঠাৎ করেই বাংলাদেশ ছেড়ে যান সৌরভ এবং সোনিয়াকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করেন।
পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, উত্তর প্রদেশের নয়ডায় থাকেন সৌরভ তিওয়ারি। বাংলাদেশে যাওয়ার আগেই বিয়ে করেন সৌরভ তিওয়ারি। তিনি দুই সন্তানের জনক। একবছরের ছেলেকে নিয়ে নয়ডায় থাকছেন সোনিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদনের পর তাঁর জন্য প্রখ্যাত আইনজীবী এপি সিংকে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক শচীন মিনাকে বিয়ে করতে ভারতে যাওয়া পাকিস্তানি নাগরিক সিমা হায়দারের পক্ষে আইনি লড়াই করছেন এপি সিং।
সৌরভ তিওয়ারি বিয়ের কথা অস্বীকার করলেও তাঁর সঙ্গেই বাকি জীবন কাটাতে চান সোনিয়া। তিনি বলেন, ‘তিনি (সৌরভ) এখন আমাকে স্বীকার করছেন না। আমাকে তাঁর ঘরে নিয়ে যাচ্ছেন না। আমি একজন বাংলাদেশি। প্রায় তিন বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। আমার একটাই চাওয়া, সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে থাকতে চাই।’

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
৩ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে