পেগাসাস স্পাইওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনএসও-এর ওপর তদন্ত পরিচালনা করবে ইসরায়েলের পুলিশ। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ জনসাধারণের ওপর নজরদারির কাজে ওই প্রতিষ্ঠানের স্পাইওয়্যার ব্যবহৃত হয়েছে সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির পুলিশ প্রশাসন মন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।
সোমবার সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
দেশটির পুলিশ প্রশাসনের দায়িত্বে থাকা মন্ত্রী সোমবার জানিয়েছেন, একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
পেগাসাস স্পাইওয়্যার ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি একটি সেলফোন হ্যাকিং টুল। যা কোনো ধরনের বিচারিক পরোয়ানা ছাড়াই গোয়েন্দা তথ্য হাতিয়ে নিতে ব্যবহার করা হয়। এই স্পাইওয়্যারটি নেতানিয়াহু, তাঁর এক পুত্র, দুর্নীতির অভিযোগে বিচারাধীন তাঁর দুই সহকারী এবং মামলার আরও এক আসামিসহ বেশ কয়েকজন সাক্ষীর ফোনে আড়িপাততে ব্যবহার করা হয়েছিল বলে স্থানীয় এক দৈনিকে প্রকাশ পেয়েছে।
এই বিষয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ওমের বারলেভ বলেছেন, তিনি একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করছেন বিষয়টি গভীরভাবে তলিয়ে দেখার জন্য।
তবে এনএসও জানিয়েছে, তাদের সব ধরনের বিক্রয় সরকার অনুমোদিত এবং তাঁরা নিজে পেগাসাস কখনোই ব্যবহার করে না।
এই বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এখনো কোনো মন্তব্য করেননি।
এদিকে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ উদ্বেগ প্রকাশ করে এক বক্তৃতায় বলেছেন, ‘আমাদের গণতন্ত্র ও পুলিশের ওপর বিশ্বাস হারানো উচিত নয় এবং আমরা অবশ্যই তাঁদের ওপর জনগণের আস্থা নষ্ট করতে পারি না। তাই এই বিষয়ে গভীর ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন।’

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে