
জাতিসংঘ বলছে, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে আফিম চাষ এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সংঘাত, দারিদ্র্য ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশটির কৃষকেরা অবৈধ বাণিজ্যের দিকে ধাবিত হওয়ায় গত এক বছরে পপি চাষ ১৭ শতাংশ বেড়েছে।
জাতিসংঘের মাদক ও অপরাধ দমন সংস্থা (ইউএনওডিসি) এক প্রতিবেদনে বলেছে, এ বছর মিয়ানমারে ৫৩ হাজার ১০০ হেক্টর এলাকাজুড়ে পপি চাষ হয়, যা ২০২৪ সালের ৪৫ হাজার ২০০ হেক্টর থেকে বড় ধরনের বৃদ্ধি। আফগানিস্তানে উৎপাদন কমে যাওয়ার প্রেক্ষাপটে মিয়ানমার এখন বিশ্বের প্রধান অবৈধ আফিম উৎপাদনকারী দেশ হিসেবে অবস্থান আরও দৃঢ় করেছে।
ইউএনওডিসির দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধি ডেলফিন শানজ এক বিবৃতিতে বলেন, মিয়ানমার এখন এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক বছরগুলোতে আফিম অর্থনীতির যে ব্যাপক বিস্তার দেখা গেছে, তা ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনার দিকে ইঙ্গিত করে।
২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়ার পর মিয়ানমার ক্রমাগত রাজনৈতিক অস্থিরতায় রয়েছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া সশস্ত্র প্রতিরোধের মধ্যে জান্তা সরকার ২৮ ডিসেম্বর বহুল সমালোচিত সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
ইউএনওডিসি জানিয়েছে, ২০২০ সাল থেকে মিয়ানমারে আফিম চাষ ক্রমাগত বাড়ছে। একই সময়ে আফিমের দাম দ্বিগুণ হওয়ায় এ প্রবণতা আরও ত্বরান্বিত হয়েছে।
সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে দেশটির পূর্বাঞ্চলীয় শান রাজ্যে। এখানে আফিম উৎপাদন ৩২ শতাংশ বেড়েছে। আর চিন রাজ্যে বৃদ্ধির হার ২৬ শতাংশ।
তবে দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যে এই হার ৪৪ শতাংশ। সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে এই তিন রাজ্যেই সংঘাত চলছে।
ইউএনওডিসির প্রতিবেদনের বিষয়ে মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্রের মন্তব্যের জন্য যোগাযোগ করেছিল দ্য গার্ডিয়ান, তবে সাড়া মেলেনি।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে