
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বুধবার সকালে ভয়াবহ এক সিঙ্কহোল তৈরি হয়ে মুহূর্তেই তিনটি যানবাহন গিলে নেয়। ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল ৭টার দিকে সামসেন রোডে—ভাজিরা হাসপাতাল ও সামসেন মেট্রোপলিটন পুলিশ স্টেশনের সামনেই।
রয়্যাল থাই পুলিশ (আরটিপি) এক বিবৃতিতে জানিয়েছে, সিঙ্কহোলটির প্রস্থ প্রায় ৩০ বাই ৩০ মিটার (প্রায় ৯৮ বাই ৯৮ ফুট) এবং গভীরতা প্রায় ৫০ মিটার (১৬০ ফুট)। এটি আরও প্রসারিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ঘটনার শুরুতেই দুটি বৈদ্যুতিক খুঁটি ও একটি পুলিশ ভ্যান এই গর্তের ভেতরে চলে যায়। স্থানীয় গণমাধ্যম দ্য নেশন-এর তথ্য অনুযায়ী, পরে আরও দুটি যান এর ভেতরে গিয়ে পড়ে।
এই ঘটনার কারণে ভাজিরা হাসপাতাল সাময়িকভাবে রোগী ভর্তি বন্ধ করে দেয় এবং পাশের স্কুল ও আশপাশের বাসিন্দাদেরও দ্রুত সরিয়ে নেওয়া হয়। পুলিশ স্টেশনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ত জানিয়েছেন, ভূগর্ভস্থ মেট্রো স্টেশন নির্মাণকাজের কারণেই এই সিঙ্কহোল উৎপন্ন হয়েছে। তিনি বলেন, ‘এতে পানি ও বিদ্যুৎ সরবরাহের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি কাজ চলছে।’
বৃষ্টি প্রবণ মৌসুমে গর্তটি ধীরে ধীরে বড় হচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ব্যস্ত সড়কে হঠাৎ মাটি ধসে পড়ছে এবং আর আতঙ্কে গাড়িগুলো পেছনে সরে যাওয়ার চেষ্টা করছে।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে