
সরকার কর্তৃক বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে নিবন্ধিত না হওয়ায় ফেসবুক, ইউটিউব, এক্স, লিংকডইনসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিচ্ছে নেপাল। গতকাল বুধবার পর্যন্ত এসব প্ল্যাটফর্মকে নিবন্ধন করার সর্বশেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।
নেপাল সরকার বলেছে, এসব সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি ভুয়া পরিচয় ব্যবহার করে ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ করছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। তাই সরকার এসব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর সরকারের ধারাবাহিক নিয়ন্ত্রণনীতির অংশ।
আজ বৃহস্পতিবার নেপালি সরকার দেশটির টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধ করার নির্দেশ দেয়। যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সকে জানিয়েছেন, শুধু পাঁচটি সাইট সময়মতো নিবন্ধিত হয়েছে—টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ ও পোপো লাইভ। আরও দুটি প্ল্যাটফর্ম নিবন্ধনপ্রক্রিয়ায় রয়েছে। এ ছাড়া অন্য প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়া হবে।
মোট ২৬টি প্ল্যাটফর্ম এ সিদ্ধান্তের ফলে প্রভাবিত হয়েছে। ব্যবহারকারীর দিক থেকে নেপালে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুকের পাশাপাশি ইউটিউব, এক্স ও লিংকডইন বন্ধ হয়ে যাওয়ার তালিকায় রয়েছে।
নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এএফপিকে বলেছেন, ‘আমরা নিবন্ধনের জন্য তাদের যথেষ্ট সময় দিয়েছি এবং বারবার অনুরোধ করেছি। কিন্তু তারা আমাদের অনুরোধ উপেক্ষা করেছে। তাই তাদের কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে।’ মন্ত্রণালয়ের আরও এক কর্মকর্তা রবীন্দ্র প্রসাদ পাউডেল জানান, নির্দেশিকাটি ২০২৩ সাল থেকে কার্যকর ছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টে একটি আপিল করা হলেও এটি বহাল থাকে।
তবে ডিজিটাল রাইটস নেপালের সভাপতি ভোলানাথ ঢুঙ্গানা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো হঠাৎ বন্ধ করে দেওয়াকে সরকারের ‘নিয়ন্ত্রণমূলক’ দৃষ্টিভঙ্গি বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, এর ফলে জনগণের মৌলিক অধিকার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, নেপালের প্রায় ৩ কোটি জনসংখ্যার ৯০ শতাংশই ইন্টারনেট ব্যবহার করে।
ভোলানাথ ঢুঙ্গানা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমকে নিয়ন্ত্রণ করা খারাপ নয়, কিন্তু তার জন্য আমাদের প্রথমে আইনি কাঠামো থাকতে হবে। এভাবে হঠাৎ বন্ধ করা নিয়ন্ত্রণমূলক।’
নেপালে এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করা হয়েছিল। গত জুলাইয়ে অনলাইন জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে টেলিগ্রাম বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত বছরের আগস্টে টিকটকের দক্ষিণ এশীয় শাখা নতুন আইন মানতে রাজি হলে ৯ মাসের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে