অস্ট্রেলিয়ার সমুদ্র ও নৌবন্দরগুলোর ওয়েবসাইট নেটওয়ার্কে সাইবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি কর্তৃপক্ষ। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে নেটওয়ার্কের সব ধরনের প্রবেশ বন্ধ রেখেছে অস্ট্রেলিয়া সরকার। গতকাল শনিবার থেকে এই নেটওয়ার্কে একপ্রকার লকডাউনই জারি করেছে অস্ট্রেলিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রাতে প্রথমবারের মতো সাইবার হামলার বিষয়ে অবগত হয় অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। এর পরপরই অস্ট্রেলিয়ার চারটি বন্দর—সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন ও ফ্রিম্যান্টলে লকডাউন ঘোষণা করা হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইল জানিয়েছেন, তাঁর সরকার চলমান ঘটনার বিষয়ে অবগত। তিনি বলেছেন, ‘সমস্যাটি সমাধান করতে অস্ট্রেলিয়ার সরকার সমন্বিতভাবে কাজ করছে এবং ন্যাশনাল কো-অর্ডিনেশন মেকানিজম এই কাজে সহায়তা করছে।’
অস্ট্রেলিয়ার বন্দরগুলোর প্রায় ৪০ শতাংশ ফ্রেইট বা কার্গোর সেবাদানকারী প্রতিষ্ঠান সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অস্ট্রেলিয়ার বন্দর কর্তৃপক্ষ বন্দরগুলোতে একপ্রকার লকডাউন ঘোষণা করেছে। আমাদের বন্দর থেকে দেশের অভ্যন্তরে কার্গো নিয়ে যেতে দিচ্ছে না।
বিষয়টি নিয়ে তদন্ত চলছে উল্লেখ করে এক বিবৃতিতে ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে, ‘আমাদের একটি দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই পরিস্থিতি থেকে উত্তরণের এবং আমাদের সিস্টেম ও তথ্য ফিরিয়ে আনারও চেষ্টা করছে।’ প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা তাদের নিয়ন্ত্রণে থাকা বন্দরগুলোতে জাহাজে বড় ধরনের মালামাল তোলা ও খালাস বন্ধ রেখেছে।
অস্ট্রেলিয়ার ফেডারেল সাইবার নিরাপত্তা কো-অর্ডিনেটর এয়ার মার্শাল ড্যারেন গোল্ডি বলেছেন, সরকার জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়ি একটি বিষয় নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে, যা আমাদের বন্দরগুলোকে প্রভাবিত করছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে