
দায়িত্ব পালনরত অবস্থায় মোবাইলে গেম খেলার অভিযোগে জাপানের হিয়োগো প্রিফেকচারের এক পুলিশ কর্মকর্তার বেতন কাটা হয়েছে। এ ছাড়া তাঁর অধস্তন সাত কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। প্রিফেকচার পুলিশ সদর দপ্তর ১৬ মে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
৩৮ বছর বয়সী ওই কর্মকর্তাকে এক মাসের ১০ শতাংশ বেতন কর্তনের শাস্তি দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে ২১ থেকে ৩০ বছর বয়সী আরও সাতজন পুলিশ সদস্য একই অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।
পুলিশ সূত্রের বরাত দিয়ে জাপান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই আটজন কর্মকর্তা স্মার্টফোন ব্যবহার করে ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে একাধিকবার দায়িত্ব পালন কালে অনলাইন গেম খেলেছেন। তাঁরা দল গঠন করে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেন।
প্রতিটি সেশনে প্রায় ২০ মিনিট ধরে তাঁরা গেম খেলতেন। তাঁদের মধ্যে কেউ কেউ একই কর্মদিবসে ১০ বার পর্যন্ত গেমে অংশ নিয়েছিলেন।
সাধারণত, তারা স্থানীয় পুলিশ স্টেশনগুলোতে বিশ্রাম কক্ষে বসে গেমে মগ্ন থাকতেন। তবে, পুলিশের তদন্তে জানা গেছে, মাঝে মাঝে টহল দেওয়ার সময়ও তাঁরা গেমে অংশ নিতেন।
পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা যখনই কোনো অভিযোগের ভিত্তিতে সাড়া দেওয়ার জন্য ডাক পেয়েছেন, তখনই তাঁরা খেলা বন্ধ করে কাজে যোগ দিয়েছেন। ফলে তাদের এই আচরণ কর্তব্য পালনে কোনো প্রভাব ফেলেনি বলে দাবি করা হয়েছে।
গত নভেম্বরে পুলিশের কাছে একটি বেনামি চিঠি আসার পরই এই ঘটনা প্রকাশ্যে আসে।
ওই আট কর্মকর্তা তাঁদের কৃতকর্মের কথা স্বীকার করেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘আমিই আমার অধস্তনদের অনলাইন গেম খেলায় যুক্ত করেছিলাম।’

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে