বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান প্রতিরোধে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩১টি প্রদেশের রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আজ শনিবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে তালেবান সদস্যদের বিধ্বংসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কাবুল, পানশির ও নানগারহার-এই তিন প্রদেশ ব্যতীত বাকি ৩১ টিতে অনির্দিষ্টকালের জন্য রাত্রিকালীন কারফিউ জারি থাকবে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ জিয়া জিয়া জানিয়েছেন। রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত বলবৎ থাকবে এই কারফিউ।
আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করার পর থেকে তালেবান সরকারি সেনাদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। সম্প্রতি দেশটির প্রায় ৮৫ শতাংশ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার দাবি করে বিদ্রোহী সংগঠনটি।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
২ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে