Ajker Patrika

ইরানকে ঐশ্বরিক মৃত্যু উপহার দিয়েছে আমেরিকা ও ইসরায়েল: হেগসেথ

আজকের পত্রিকা ডেস্ক­
ইরানকে ঐশ্বরিক মৃত্যু উপহার দিয়েছে আমেরিকা ও ইসরায়েল: হেগসেথ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানকে ‘ঐশ্বরিক মৃত্যু’ উপহার দিয়েছে আমেরিকা ও ইসরায়েল। আজ সোমবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।

হেগসেথ দাবি করেন, ইরান আমাদের মাথায় অস্ত্র তাক করে রেখেছিল এবং মিথ্যা কথা বলে পারমাণবিক বোমা অর্জনের চেষ্টা করছিল। তাঁর ভাষায়, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার ‘ভয়াবহ চুক্তির’ অধীনে ইরান প্রায় সফল হয়ে গিয়েছিল।

ইরান সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে হেগসেথ আরও বলেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থা ‘আমেরিকা ও ইসরায়েলের পক্ষ থেকে ঐশ্বরিক মৃত্যু উপহার পেয়েছে। তবে এটি কোনো ‘তথাকথিত সরকার পরিবর্তনের যুদ্ধ’ নয় বলে দাবি করেন তিনি। তাঁর মতে, শাসনব্যবস্থায় পরিবর্তন এসেছে এবং এর ফলে বিশ্ব আরও নিরাপদ হয়েছে।

হেগসেথ বলেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান ‘অন্তহীন যুদ্ধে’ রূপ নেবে না। বরং যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও অন্যান্য নিরাপত্তা অবকাঠামো ধ্বংস করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭৭৭ কোটি টাকার কাজে ৯ শতাংশ ঘুষ চান ভিসি

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, কিন্তু এখন কেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত